নিউইয়র্ক সিটির কিন্ডারগার্টেন ক্লাসের শিশুদের একাউন্টে মাথাপিছু ৩,০০০ ডলার

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির নি¤œ স্বল্প আয়ের পরিবারের শিশু সন্তানরা কিন্ডারগার্টেন ক্লাসে ভর্তি হলে দেয়া হবে ১০০০ ডলার থেকে ৩০০০ ডলার পর্যন্ত, তাদের পরিবারের আর্থিক অবস্থা ভেদে। উল্লেখ্য, এইসব শিশুরা যখন কলেজে ভর্তি হবে, তখন যাতে এই অর্থ বৃদ্ধি পেয়ে তাদের সহায়তা করে, সেই লক্ষ্যেই এই অর্থ প্রদান। মেয়র বিল ডি ব্লাজিও সময় দেয়া হতো শিশু প্রতি মাত্র ১০০ ডলার। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল ফান্ড থেকে শিশু শিক্ষার্থীদের কলেজ ফান্ডে অর্থ ডিপোজিট করার প্রকল্প ঘোষণা করেন।

নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন প্রায় ১০ বছর আগে এই কলেজ ফান্ড নতুন করে শুরু করেন, তখন তিনি ডিপার্টমেন্ট অব কনজ্যুমার এফেয়ার্সের কমিশনার ছিলেন। তবে এই কলেজ সেভিংস ফান্ড শুরু হয় ৮০ দশকে। উচ্চ অংকের নতুন বিলটি সিটি কাউন্সিলে ওঠার অপেক্ষায় আছে বলে লিখেছে নিউইয়র্ক টাইমস। এই খাতে খরচ হবে ১৮০ মিলিয়ন ডলার। নিউইয়র্ক টাইমস বলছে ১২৫ বিলিয়ন ডলারের বাজেটে এই অর্থ খুবই সামান্য।

এই কর্মসূচীর নাম এনওয়াইসি কিডস রাইজ। যেসব শিশু কিন্ডারগার্টেন ক্লাসে ভর্তি হবে পাবলিক স্কুল কিছু চার্টার স্কুলে, তাদের পরিবারের আর্থিক অবস্থার ভিত্তিতে তাদের নামে বিশেষভাবে এই খাতের জন্য একাউন্ট খোলা হবে এবং সেই একাউন্টে অর্থ জমা হবে। এই একাউন্ট থেকে কলেজে ভর্তি হওয়ার আগে টাকা তোলা যাবে না।

কানেকটিকাট স্টেটে এই শিশুদের একাউন্টে ৩২০০ ডলার জমা দেয়া হয়।

Related Posts