আমেরিকায় ২৭ লক্ষ জীবিতকে মৃত ঘোষণার চক্রান্ত ফাঁস

বাঙালী প্রতিবেদনঃ একটি অত্যন্ত অন্যায় এবং অনৈতিক প্রক্রিয়ায় ট্রাম্প প্রশাসন ২৭ লক্ষ আমেরিকান সিটিজেন গ্রিনকার্ডধারীদের মৃত ঘোষণা করে তাদের বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার জারির পরিকল্পনা ফাঁস হয়ে গেল। শুক্রবার সকালে খবরটি দিয়েছে ওয়াশিংটন পোস্ট। সোশাল সিকিউরিটি এ্যাডমিনিস্ট্রেশনে ২৫ বছর কাজ করা একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে খবরটি দিয়েছে পোস্ট। এই সিদ্ধান্তটি আগেই নেয়া হয়েছিল, কিন্তু তা কার্যকর করা হয়নি বলে উক্ত কর্মকর্তা জানান। তিনি বলেন, সোশাল সিকিউরিটি ড্যাটাবেজ থেকে তাদের নাম মুছে ফেলার সিদ্ধান্ত হয়, যাতে তারা চাকরি থেকে বেতন না পায়, ব্যাংক থেকে একাউন্ট বন্ধ করে দেয়া হয় এবং সরকারি বেনিফিটসহ অন্যান্য সার্ভিস পাওয়া থেকে বঞ্চিত হয়।

পোস্ট বলছে, জেরেমিয়া শোফিল্ড নামের উক্ত সাবেক কর্মকর্তা সোশাল সিকিউরিটির আইটি আধুনিকায়ন প্রজেক্টের প্রধান ছিলেন। তিনি গত বছর অক্টোবরে এই অনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে অস্বীকার করে চাকরি ছেড়ে দেন। লইয়াররাও এর বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। লইয়াররা বলেন, জীবিত মানুষকে জেনে মৃত ঘোষণা করা আমেরিকার ফেডারেল আইনের পরিপন্থী। যে ২৭ লক্ষ মানুষের নাম এই তালিকায় সংযুক্ত হয়, তারা সকলেই জীবিত বলে জানতে পারে ওয়াশিংটন পোস্ট। এদের মধ্যে অনেকে ইউএস সিটজেন, গ্রিনকার্ডধারী, টিনএজার, সিনিয়র সিটিজেনও রয়েছেন।

জেরেমিয়া শোফিল্ড সিনেট ফাইন্যান্স কমিটি এবং সিনেট পার্মানেন্ট সাবকমিটি অন ইনভেস্টিগেশনস কাছে ৪৯ পৃষ্ঠার এই প্লানের কপি প্রদান করেন। ওয়াশিংটন পোস্ট এই প্লানের একটি কপি রিভিউ করেছে বলে লিখেছে। পোস্টকে শোফিল্ড বলেন, তিনি মনে করেন সরকারি ড্যাটা কিভাবে অপব্যবহার করা হচ্ছে, তা জানার অধিকার আমেরিকানদের আছে।

পোস্ট বলছে, সোশাল সিকিউরিটি এ্যাডমিনিস্ট্রেশন একটি লিখিত বিবৃতিতে বলেছে, তারা ২৭ লক্ষ মানুষের নামডেথ মাস্টার ফাইল সংযুক্ত করেনি।

পোস্ট বলছে, গত বছর ইলন মাস্কের ডোজ এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য চাপ দেয়। কারণ তারা ভেবেছিল, এইভাবে সাঁড়াশি আক্রমণ চালালে এই খবর আতংক সৃষ্টি করবে এবং বিপুল সংখ্যক ইমিগ্রান্ট স্বেচ্ছায় আমেরিকা ত্যাগ করবে। অথবা এরা সোশাল সিকিউরিটি অফিসে যাবে সাহায্যের জন্য। কিন্তু সেখানে তাদের গ্রেফতার করা হবে।

ওয়াশিংটন পোস্ট খবরটি ব্রেক করায়, সম্ভবত, সোশাল সিকিউরিটি এ্যাডমিনিস্ট্রেশন এই সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে সরে আসবে।

Related Posts