এনবিএ ফাইনালস দেখতে মেডিসন স্কয়ার গার্ডেনে যাচ্ছেন ট্রাম্প ও মামদানি

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকায় এখন চলছে বাস্কেটবল নিয়ে উন্মাদনা। বিশেষ করে নিউইয়র্কে একধাপ বেশি। কারণ নিউইয়র্কের বাস্কেটবল টিম নিউইয়র্ক নিকস এবারের চ্যাম্পিয়নশিপে এগিয়ে আছে। সোমবার ফাইনাল হবে ম্যানহ্যাটানের মেডিসন স্কয়ার গার্ডেনে। যেসব খেলা টেক্সাস বা অন্য স্টেটে হয়েছে এবং নিকস অংশ নিয়েছে, সেসব খেলা দেখার জন্য নিউইয়র্কে বিপুল সংখ্যক ওয়াচ পার্টির আয়োজন করা হয়। সবচেয়ে বড় ওয়াচ পার্টি হয়েছে মেডিসন স্কয়ার গার্ডেন এবং রেডিও সিটি মিউজিক হলে। বিশাল পর্দায় নিকসের খেলা দেখার জন্য এইসব লোকেশনে টিকিট কেটে ঢুকতে হয়েছে। এর বাইরে সিটির বিভিন্ন জায়গায় ওয়াচ পার্টির আয়োজন করা হয়েছে। ওয়াচ পার্টি হবে সোমবারের ফাইনাল খেলার জন্যও।

সোমবারের ফাইনাল খেলায় গেম থ্রি দেখার জন্য নিকস মালিক জেমস ডোলান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানালে প্রেসিডেন্ট সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। কিন্তু এর ফলে মেডিসন স্কয়ার গার্ডেন এবং এর আশেপাশের এলাকার সিকিউরিটি রক্ষা করতে গিয়ে সিটির পুলিশ সহ অন্য সংস্থার কাজ বেড়ে গেছে। বৃহস্পতিবার মেয়র মামদানি জানালেন এই ফাইনাল দেখার জন্য তিনি টিকিট কিনেছেন। তারা পাশাপাশি বসে খেলা দেখবেন কিনা তা অবশ্য জানা যায়নি। তবে তিনি বলেন, তিনি মেডিসন স্কয়ার গার্ডেনের এরেনায় একটিডিফারেন্ট সেকশন বসবেন।

উল্লেখ্য এনবিএ ফাইনালের গেম ওয়ানে নিকস মুখোমুখি হবে স্যান এন্টোনিও স্পারস এর।

Related Posts