স্নাপ গ্রহিতাদের তথ্য যাচাই করবে এআই
বাঙালী প্রতিবেদনঃ প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন ধরনের কারণ তুলে ধরে গত বছরের ‘বিগ বিউটিফুল বাজেট বিলে’ যেসব দরিদ্র পরিবার বা ব্যক্তি খাদ্য সহায়তা কর্মসূচীতে ¯œাপ বেনিফিট পায়, তাদের বিরুদ্ধে ঢালাও দুর্নীতির অভিযোগে উক্ত বেনিফিট কেড়ে নেন। ফলে নিউইয়র্ক সিটি সহ পুরো আমেরিকায় বিপুল সংখ্যক দরিদ্র মানুষ ¯œাপ সুবিধা পাওয়া থেকে বাদ পড়েন। একথা কেউ অস্বীকার করবে না যে ¯œাপ বেনিফিট প্রক্রিয়ায় অনেক দুর্নীতি আছে। অনেকে নিজেদের আয় গোপন করে এই বেনিফিটের অর্থ গ্রহণ করে, যাদের পাওয়ার কথা নয়।
এই পরিস্থিতিতে নিউইয়র্ক সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যাচাই করবে আবেদকারীদের যাবতীয় তথ্য। যাদের তথ্য ভুল বলে প্রমাণিত হবে, তাদের আবেদন বাতিল হবে।
দ্য ম্যাককিনসি নামক একটি প্রতিষ্ঠান আগে থেকে সিটিকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছিল। তাদের চুক্তি বাড়ানো হয়েছে এবং প্রযুক্তির আওতা বিস্তৃত করা হয়েছে।
বর্তমানে ফেডারেল শর্ত হলো, যারা ¯œাপ বেনিফিট নিতে আগ্রহী তাদের কাজ করতে হবে। যারা কাজ না করে ¯œাপ বেনিফিট নিচ্ছে, তাদের সংখ্যা নিউইয়র্ক সিটিতে ৪০,০০০।
মেয়র মামদানির প্রশাসন গত সপ্তাহে ঘোষণা করেছে উক্ত ৪০,০০০ ব্যক্তিকে সরাসরি ফোন করে এই কাজের শর্তটি সম্পর্কে প্রশ্ন করা হবে।
