লেবু—নারিকেল তেল সাদা চুল কালো করে?

ডা. সজল আশফাক: চুল পাকা নিয়ে আমাদের সমাজে নানা ধরনের ঘরোয়া টোটকার প্রচলন আছে। এর মধ্যে সবচেয়ে বেশি শোনা যায়Ñ লেবু নারকেল তেল মিশিয়ে নিয়মিত চুলে লাগালে নাকি পাকা চুল আবার কালো হয়ে যায়। সহজলভ্য উপকরণ, কম খরচ, আরপ্রাকৃতিকশব্দটির আকর্ষণসব মিলিয়ে এই ধারণা অনেকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে বিষয়টি কতটা সত্য?

চুলের রং নির্ভর করে মেলানিন নামের এক ধরনের রঞ্জকের ওপর। বয়স বাড়া, জেনেটিক প্রবণতা, মানসিক চাপ, এবং কিছু পুষ্টিগত ঘাটতির কারণে এই মেলানিন উৎপাদন ধীরে ধীরে কমে যায়। ফলস্বরূপ চুল ধূসর বা সাদা হয়ে পড়ে।

একবার কোনো চুলের ফলিকলে মেলানিন উৎপাদন কমে গেলে বা বন্ধ হয়ে গেলে, বাইরে থেকে কিছু লাগিয়ে সেটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা বর্তমান বৈজ্ঞানিক জ্ঞানে সম্ভব নয়।

লেবুর রসে প্রাকৃতিক অম্লীয়তা আছে, যা স্ক্যাল্পের অতিরিক্ত তেল খুশকি কমাতে কিছুটা সাহায্য করতে পারে। অন্যদিকে নারকেল তেল চুলের শুষ্কতা কমায়, উজ্জ্বলতা বাড়ায় এবং চুলকে মসৃণ করে।

ফলে এই মিশ্রণ ব্যবহারের পর চুল দেখতে কিছুটা স্বাস্থ্যকর উজ্জ্বল লাগেযা অনেকের কাছেকালো হয়ে যাচ্ছেবলে মনে হতে পারে। কিন্তু বাস্তবে এটি চুলের রং পরিবর্তন করে না।

অনেকেই ভাবেন, ‘প্রাকৃতিকমানেই নিরাপদ। বাস্তবে অতিরিক্ত লেবুর রস ব্যবহার করলে স্ক্যাল্প শুষ্ক হয়ে যেতে পারে, এমনকি জ্বালা বা অ্যালার্জির মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই এই ধরনের টোটকা ব্যবহারে সতর্কতা প্রয়োজন।

পাকা চুলকে পুরোপুরি কালো করার কোনো সহজ, প্রাকৃতিক শর্টকাট নেই। লেবু নারকেল তেলের মিশ্রণ চুলের যত্নে কিছু উপকার দিতে পারে, কিন্তু পাকা চুলকে কালো করার দাবি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা।

Related Posts