নিউইয়র্ক সিটির জন্য মেয়রের ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা

বাঙালী প্রতিবেদনঃ গত বুধবার মেয়র জোহরান মামদানি ১২৪. বিলিয়ন ডলারের ২০২৭ অর্থবছরের এক্সিকিউটিভ বাজেট ঘোষণা করলেন। প্রায় ১২ বিলিয়ন ডলারের ঘাটতি মাথায় নিয়ে দায়িত্ব গ্রহণের পর এই গ্যাপ কিভাবে পূরণ করবেন তা নিয়ে যেমন তিনি গভীর চিন্তায় ছিলেন, তেমনই তার নির্বাচনী প্রতিশ্রম্নতি পূরণেও এই ঘাটতি বিরাট প্রতিবন্ধকতা হয়ে আসে। সেই সাথে উক্ত ঘাটতি পূরণে নতুন করে বিভিন্ন খাতে ট্যাক্স আরোপসহ সিটির সার্ভিস কাট করার আশংকাও তৈরি হয়। বিশেষ করে সিটির বাড়ির মালিকদের ওপর প্রোপার্টি ট্যাক্স আরোপের প্রস্তাব দিলে চতুদ্দির্ক থেকে প্রতিবাদের ঝড় ওঠে। তবে স্টেট গভর্নর ক্যাথি হকুলের সাথে যৌথভাবে কাজ করে মেয়র মামদানি এই বাজেট পরিস্থিতি সামলে উঠতে সক্ষম হলেন। তিনি বরং নতুন বাজেটে নাইচা বা সিটির হাউজিং অথরিটির এপার্টমেন্টে বিপুল বিনিয়োগের ঘোষণা দিয়েছেন।

এই বাজেট ঘোষণার পর সিটির ওয়েবসাইটে প্রকাশিত বাজেট প্রতিবেদনে মেয়র মামদানি নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হকুলসহ সিনেট মেজোরিটি লিডার এন্ড্রিয়া স্টুয়ার্ট কাজিনস, এসেম্বলি স্পিকার কার্ল হিস্টিকে ধন্যবাদ জানান স্টেট থেকে সিটিকে অতিরিক্ত বিলিয়ন ডলার বরাদ্দের জন্য। তিনি সিটি কউন্সিল স্পিকার জুলি মেনিনের সাথে তাদের প্রস্তাবিত মিলিয়নায়ারদের জন্য দেয়া ইউবিটি ট্যাক্স ক্রেডিট কমিয়ে আনার বিষয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন।

ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী এই বাজেটে সিটির লাইব্রেরির জন্য ৩১. মিলিয়ন ডলার, অর্ধেক ভাড়ায় সাবওয়ে বাসে চলাচলের জন্য (ফেয়ার ফেয়ারস) ২৫ মিলিয়ন ডলার, সিটি ইউনিভার্সিটির জন্য ১৫ মিলিয়ন ডলার, কালচারাল এফেয়ার্সের জন্য ১০ মিলিয়ন ডলার, কে১২ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য চাইল্ড কেয়ার খাতে ৪০ মিলিয়ন ডলার, এনওয়াইসি রিডস এন্ড সলভস খাতে ১৭. মিলিয়ন ডলার, কম্যুনিটি সেফটি অফিসের জন্য ৪০. মিলিয়ন ডলার, ক্রাইম রোধ অফিসের জন্য ২৬ মিলিয়ন ডলার, নিরাপদ সড়ক এবং স্যামি খাতে ৩৪. মিলিয়ন ডলার, সিটির গার্বেজ কনটেইনারাইজেশনের জন্য ১৪. মিলিয়ন ডলার, স্ট্রিট ভেন্ডরদের উন্নয়নে ২০. মিলিয়ন ডলার, ট্যাক্সির মেডালিয়ন লোন গ্যারান্টি প্রোগ্রামের রিজার্ভ ফান্ডের জন্য ১২. মিলিয়ন ডলার, মেন্টাল হেলথ কেয়ার খাতে ৪৭. মিলিয়ন ডলার, সিনিয়র সিটিজেনদের সাপোর্ট করার জন্য . মিলিয়ন ডলার বরাদ্দ অতিরিক্ত বরাদ্দ দেয়া হবে।

এছাড়াও বাজেটে এফোর্ডেবল হাউজিং ডিপার্টমেন্ট অব হাউজিং প্রিজার্ভেশন এন্ড ডেভেলপমেন্টের জন্য আগামী বছর মেয়াদে বিলিয়ন ডলার অতিরিক্ত ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয়া হয়েছে। নাইচার রেনোভেশনের জন্য ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা জানানো হয়েছে বাজেটে।

Related Posts