নিউইয়র্ক ক্যালিফোর্নিয়া এরিজোনায় সন্ত্রাসী আক্রমণের পরিকল্পনাকারী আল—সাদী গ্রেফতার

বাঙালী প্রতিবেদনঃ শুক্রবার বিকেলে এনবিসি নিউজ পরিবেশিত একটি খবরে বলা হয়েছে, আমেরিকার বিভিন্ন সিটিতে টেরোরিস্ট আক্রমণ চালানোর ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মোহাম্মদ আলসাদী নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে উক্ত ব্যক্তি নিউইয়র্ক সিটির ম্যানহ্যাটান, লসএঞ্জেলেসসহ এরিজোনার স্কটসডেলে সন্ত্রাসী আক্রমণ চালানোর জন্য একজন ব্যক্তিকে হায়ার করে। কিন্তু যাকে হায়ার করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের একজন আন্ডারকভার এজেন্ট হওয়ায় মোহাম্মদ আল সাদীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আগামী বুধবার তাকে ম্যানহ্যাটানের ফেডারেল কোর্টে তোলা হবে।

এনবিসি নিউজ বলছে, উক্ত আক্রমণের প্লট করার ষড়যন্ত্র ধরা পড়লো ইসরাইল যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর দুই মাসাধিককাল পরে।

খবরে বলা হয়, আলসাদী যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত ফরেইন টেরোরিস্ট সংগঠন কাতাইব হিজবাল্লাহর কমান্ডার। এই সংগঠনটি পরিচালিত হয় ইরাক থেকে। তাদের সাথে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর এর যোগাযোগ রয়েছে। ইরানের ইসলামিক রেভেল্যুশনারি গার্ড কোরও আমেরিকার তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রুপ। আদালতের ইনডাইটমেন্টের বরাত দিয়ে এই খবর দিয়েছে এনবিসি নিউজ।

খবরে বলা হয়, ইরানে যুদ্ধ শুরুর সময় থেকেই আলসাদী যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের বিভিন্ন স্থানে আক্রমণসহ আমেরিকান এবং জুদের হত্যার নির্দেশ দিয়েছে। ইনডাইটমেন্টে আরো বলা হয়েছে আলসাদী এবং তার সহযোগীরা ইয়োরোপে কমপক্ষে ১৮টি টেরোরিস্ট এ্যাটাকের পরিকল্পনা সমন্বয় করার দাবি করেছে। এছাড়াও ক্যানাডায় আরো দুটি আক্রমণের কথা স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরসহ নিউইয়র্কের সন্ত্রাসী আক্রমণের উদ্যোগ গ্রহণের নির্দেশ দেয় আলসাদী।

Related Posts