কংগ্রেস সদস্য গ্রেস মেং’র বিল || ইমিগ্রান্টদের জন্য ভাচুর্য়াল শুনানি

বাঙালী প্রতিবেদনঃ ইমিগ্রেশন সংক্রান্ত শুনানিতে ফেডারেল আদালতে হাজিরা দিতে যাওয়ায় গ্রেফতার হওয়ার ঘটনা ক্রমশ বেড়ে চলায় কুইন্স থেকে নির্বাচিত কংগ্রেসউয়োম্যান গ্রেস মেং কংগ্রেসে একটি বিল উত্থাপন করেছেন। বিলটির নামদ্য সেইফ চেকইনস ফর ইমিগ্রান্টস এ্যাক্ট প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে, এই ধরনের ইমিগ্রান্টদের জন্য ফেডারেল কোর্ট যেন ভাচুর্য়াল শুনানির ব্যবস্থা করে যাতে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা চেকইনের সময় তাদের ইমিগ্রেশন স্ট্যাটাসের কারণে গ্রেফতার করতে না পারে।

গ্রেস মেং বলেন, যেসব ইমিগ্রান্ট আইনসিদ্ধভাবে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস পরিবর্তনের লক্ষ্যে আবেদন করে ইমিগ্রেশন আদালতে যাবেন শুনানিতে অংশ নিতে তাদের জন্য এই ব্যবস্থা করার প্রস্তাব করেছেন তিনি এই বিলে।

তিনি বলেন, বিলটি পাশ হলে এই ধরনের অনেক ব্যক্তি উপকৃত হবে।

খবরে বলা হয়েছে, নিউইয়র্কে আইসের অভিযান তেমন ব্যাপকভাবে লক্ষণীয় না হলেও ২৬ ফেডারেল প্লাজায় শুনানিতে যোগ দিতে গেলে গেটে প্রবেশের সময় ইমিগ্রান্টদের ইমিগ্রেশন স্ট্যাটাস চেক করার পর তাদের গ্রেফতার করে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়।

কংগ্রেসউয়োম্যান গ্রেস মেং বলেন, ইমিগ্রান্ট অধ্যুষিত তার ডিস্ট্রিক্ট অফিসে প্রতিদিনই বিভিন্নজন এই সমস্যা তুলে ধরে তা সমাধানের লক্ষ্য নির্ধারণের অনুরোধ জানালে, তিনি তাদের জন্য এই বিলটির প্রস্তাব করেন।

বিষয়ে ডিপার্টমেন্ট অব জাস্টিসের একজন মুখপাত্র জানান, গ্রেস মেংএর বিলটিরেকলেস এই বিলটি এই প্রশাসনের আমলে পাশ করা হবে না।

Related Posts