নিউইয়র্ক সিটিতে অনেক পরিবারে হাহাকার || ১০০,০০০ মানুষ স্নাপ হারিয়েছে

বাঙালী প্রতিবেদনঃ ফেডারেল সরকারের বাজেট কাট এবং কঠোর নীতির কারণে নিউইয়র্ক স্টেটে ২০২৫ সালের জানুয়ারি থেকে বছর ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় এক বছর সময়কালে . শতাংশ দরিদ্র স্বল্প আয়ের মানুষ স্নাপ বা সাপ্লিমেন্টাল নিউট্রিশন এ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বেনিফিট হারিয়েছে। এর সংখ্যা ১৮০,০০০ এরও বেশি। নিউইয়র্ক স্টেটের তথ্য অনুযায়ী উপরুক্ত সংখ্যক মানুষ স্নাপ বেনিফিটের জন্য এই সময়কালে আবেদন করে বেনিফিট পাওয়ার তালিকাভুক্ত হতে পারেনি নানা শর্তের কারণে। আর এই সময়কালে কেবলমাত্র নিউইয়র্ক সিটিতে স্নাপ বেনিফিট হারিয়েছে .% বা ১০০,০০০ এরও বেশি দরিদ্র মানুষ।

পলিসি বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি বাজেট বরাদ্দ কমানোর কারণ ছাড়াও এত মানুষ যে তালিকাভুক্ত হতে পারেনি বা স্বেচ্ছায় হয়নি তার অন্যতম কারণ ডিপোর্টেশনের আশংকা। কারণ স্নাপ বেনিফিট গ্রহণকারীদের নাম ঠিকানা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির হাতে অর্পন করার মত খবর প্রকাশিত হলে অনেকে আতংকিত হন। তবে বিভিন্ন মানবাধিকার সংগঠন এর বিরুদ্ধে প্রতিবাদও জানায়। খবরটি দিয়েছে সিটির হাংগার বা ক্ষুধা নিয়ে কাজ করা সংবাদ প্রতিষ্ঠান দ্য সিটি লিমিটস।

গত বছর সামারেওয়ান বিগ বিউটিফুল বিলনামের বাজেট ঘোষিত হলে স্নাপ বেনিফিটের বাজেট বরাদ্দ কমানোসহ এই বেনিফিট পেতে কাজ করার আবশ্যিক শর্ত জুড়ে দেয়া হয়। ফলে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে ৩০ লক্ষ দরিদ্র মানুষ এই বেনিফিট পাওয়া থেকে বঞ্চিত হয়।

Related Posts