বিশ^কাপ ফুটবলের জন্য ১৫ হাজার ডলার ভিসা বন্ড তুলে নিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্ক টাইমস প্রতিবেদনঃ ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের জন্য দুটি বড় চমক নিয়ে এসেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একদিকে যেমন দর্শকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের কঠোর ভিসা নীতি শিথিল করা হয়েছে, অন্যদিকে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে জমকালোহাফটাইম শো

বিশ্বকাপ উপলক্ষে বিতর্কিতভিসা বন্ডবা জামানত প্রথা বাতিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগে নির্দিষ্ট অন্তত ৫০টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসা পেতে হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলার (প্রায় থেকে ১৮ লাখ টাকা) জামানত হিসেবে জমা দিতে হতো। ভিসার মেয়াদ শেষে কেউ যেন অবৈধভাবে থেকে না যায়, তা নিশ্চিত করতেই এই নিয়ম ছিল। বুধবার (১৩ মে) মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব মোরা নামদার জানান, যেসব ফুটবল ভক্ত বিশ্বকাপের টিকিট কিনেছেন এবং ১৫ এপ্রিলের মধ্যেফিফা পাসসিস্টেমে নিবন্ধিত হয়েছেন, তাদের জন্য এই বন্ড মওকুফ করা হয়েছে। এর ফলে বিশেষ করে আলজেরিয়া, আইভরি কোস্ট, সেনেগাল তিউনিসিয়ার মতো দেশগুলোর ফুটবল ভক্তরা বড় আর্থিক বোঝা থেকে মুক্তি পেলেন।

এদিকে, বিশ্বকাপের ইতিহাসে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ২০২৬ আসরের ফাইনাল। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজিত হবেহাফটাইম শো ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, এই মঞ্চে পারফর্ম করবেন ল্যাটিন হার্টথ্রব শাকিরা, বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার সেনসেশন বিটিএস। পুরো আয়োজনের পরিকল্পনায় থাকছেনকোল্ডপ্লেব্যান্ডের ক্রিস মার্টিন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই উদ্যোগকেঐতিহাসিকবলে অভিহিত করেছেন। এই শো থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ফুটবলের প্রসারে ব্যয় করা হবে। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবলের এই মহাযজ্ঞ। ভিসা নীতি শিথিল এবং বিনোদনের এই নতুন মাত্রা বিশ্বকাপকে আরও রঙিন করে তুলবে বলে আশা করা হচ্ছে।

Related Posts