গভর্নর্স আইল্যান্ডে ৪৩ বাংলাদেশী শিল্পীর চিত্রপ্রর্দনী শুরু ২৩ মে
বাঙালী প্রতিবেদনঃ বাংলাদেশী বংশোদ্ভুত ৪৩ শিল্পীর চিত্রকর্মের গ্রুপ শো’র মধ্য দিয়ে বাংলাদেশী আমেরিকান আর্টিস্ট ফোরামের প্রদর্শনী শুরু হচ্ছে ২৩ মে শনিবার মূলধারায় গভর্নর্স আইল্যান্ডের নোলান পার্কে। এই গ্রুপ শোর শিরোনাম বিটুইন রিভার এন্ড হারবরঃ স্টোরিস দ্যাট ক্যারি আস। প্রদর্শনীতে যেসব শিল্পীর চিত্রকর্ম প্রদর্শিত হবে তারা হলেন কালিদাস কর্মকার, মতলুব আলি, আর্থার আজাদ, আলমা লিয়া, আজমির হোসেন, বারকিয়া আজম, বাশিরুল হক, বিশ্বজিত চৌধুরী, ছবি জুলফিকার, দিনা জামান, দীপা দেবনাথ, ফারহানা ইয়াসমিন, কায়সার কামাল, কানিজ হুসনা আকবরী, কাউসার ফেরদৌসি, কাজল এ্যানথনি দাস, খুরশিদ সেলিম, কে সি মং, মোহাম্মদ হাসান রোকন, মোহাম্মদ সাইয়েদুল হাসান, মুস্তাফা আরশাদ, নাজ হুসেইন পলি, নূরুল হক, রহমান সায়েদুর, রোকেয়া সুলতানা, রুদ্র মো. আয়ুধ জাহাঙ্গির, সালমা সিনহা কানিজ, সাঈদ এম. হক, সাজেদা সুলতানা, শামিম আরা, শামিম বেগম, শারমিন সিরাজি, স্বর্গ ভট্টাচার্যি, শামিম সুবরানা, সুজিত কুমার সাহা, সৈয়দ আজিজুর রহমান, তাজুল ইমাম, তাহমিনা সরকার, তারিক জুলফিকার, তাসনুভা রহমান, ওয়াহিদ আজাদ, জান্নাত সুলতানা, জেবুন্নেসা কামাল। এই প্রদর্শনী কিউরেটিং করছেন শিল্পী কায়সার কামাল।
প্রদর্শনী চলবে ১৬ আগস্ট পর্যন্ত। প্রতি শনি ও রবিবার প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
বিস্তারিত জানতে মড়ারংষধহফ.পড়স/ঢ়ষধহ—ুড়ঁৎ—ারংরঃ/ভবৎৎু ওয়েবসাইট ভিজিট করা যেতে পারে।
