শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
স্পোর্টস প্রতিবেদনঃ পানামা টুর্নামেন্টে পা রেখেছে আত্মবিশ্বাস নিয়ে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে সব ম্যাচে হেরে বিদায় নেওয়া দলটি এবার বেশ পরিণত। কনকাকাফ অঞ্চলের বাছাই পর্বে অপরাজিত থেকে (৩ জয়, ৩ ড্র) তারা এবারের আসরের মূল পর্বে এসেছে। অপরদিকে, ব্ল্যাক স্টারস নামে পরিচিত ঘানা দল আফ্রিকার বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করে গ্রুপ ‘আই’—এর চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে। দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কারের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে থেকে তারা সরাসরি মূল পর্বে জায়গা করে নেয়।
