কলম্বিয়ার কাছে ৩—১ উজবেকিস্তানের হার

স্পোর্টস প্রতিবেদনঃ নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে কলম্বিয়া। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় হলুদ জার্সিধারী সমর্থকদের উচ্ছ্বাসে ভরপুর পরিবেশে জয় তুলে নেয় নেস্তর লরেনসোর দল।

গ্রুপকে’— ম্যাচের ৪০তম মিনিটে দুর্দান্ত এক গোলে কলম্বিয়াকে এগিয়ে দেন ডানিয়েল মুনিয়োস। প্রথমার্ধে ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লস কাফেতেরোস।

দ্বিতীয়ার্ধে চমক দেখায় বিশ্বকাপে অভিষেক হওয়া উজবেকিস্তান। ৬০তম মিনিটে আব্বোসবেক ফয়জুল্লায়েভ গোল করে সমতা ফেরান এবং সেটিই ছিল উজবেকিস্তানের ইতিহাসে প্রথম বিশ্বকাপ গোল। তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র পাঁচ মিনিট পর বায়ার্ন মিউনিখ তারকা লুইস দিয়াজ গোল করে আবারো কলম্বিয়াকে এগিয়ে দেন।

শেষ দিকে উজবেকিস্তান সমতা ফেরানোর চেষ্টা চালালেও যোগ করা সময়ের নবম মিনিটে হামিন্তোন কাম্পাস হেড থেকে গোল করে ম্যাচের ভাগ্য নিশ্চিত করেন।

Related Posts