ওয়াশিংটন ডিসির ডুপন্ট সার্কেলে চলছে মনিকা জাহান বোসের প্রদর্শনী

বাঙালী প্রতিবেদনঃ বাংলাদেশীআমেরিকান শিল্পী মনিকা জাহান বোস এবং অটাম স্পিয়ার্স নতুন যৌথ প্রদর্শনী চলছে ওয়াশিংটন ডিসিরওয়াশিংটন প্রজেক্ট ফর দ্য আর্টসএ। ডুপন্ট সার্কেলের এই আর্ট স্পেসে এবার তার প্রদর্শনীর বিষয়ব্রেইডস এন্ড থ্রেডসঃ কানেকটিং লেগাসিস তারা দুজনই বাংলাদেশী এবং আফ্রিকীয় ঐতিহ্য মূলভিত্তি রেখে ডায়াসপরিক ভাবনাকে তুলে ধরেছেন এই যুগ্ম প্রদর্শনীতে। এতে থাকছে বাংলাদেশী আফ্রিকীয় নানা পদ্ধতির ডিজাইনের ব্রেইডিং বা বেনি খোঁপা, কাপড়ে এমব্রয়ডারির মাধ্যমে শিল্পচর্চাসহ আনুষঙ্গিক অন্যান্য হস্তশিল্প। উল্লেখ্য মনিকা জাহান বোস ইতোমধ্যেই সূতি শাড়ির প্রদর্শনীর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা তৈরিতে বিশ্বজুড়ে ভূমিকা পালন করেছেন।

গত ১৩ ডিসেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে মার্চ পর্যন্ত। এই সময়কালে তারা একাধিকবার নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি নিয়ে আলাপচারিতায় অংশ নেবেন।

মনিকা জাহান বোস কলাম্বিয়া ইউনিভার্সিটি  স্কুল থেকে জেডি করেন। এছাড়াও শান্তি নিকেতনে পড়াশুনা করেছেন। তিনি ওয়াশিংটন ডিসিতে বাস করেন।

Related Posts