স্মৃতিশক্তি রক্ষায় রক্তচাপ নিয়ন্ত্রণ কি জরুরী?

ডা. সজল আশফাক: মি. রহমান সবসময় ভাবতেন রক্তচাপ শুধু হৃদযন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। যখন তার ডাক্তার তাকে বললেন যে সিস্টোলিক রক্তচাপ মানে উপরেরটা ১৩০ মি.মি. মারকারি এর নিচে রাখা উচিত, তিনি ভাবলেন এটা শুধু হার্ট অ্যাটাক প্রতিরোধের জন্য। তিনি বহু বছর বিষয়টি গুরুত্ব দেননি, কারণ তিনি মনে করতেন স্মৃতিশক্তি কমে যাওয়া বয়সের স্বাভাবিক অংশ এবং এর সাথে রক্তচাপের কোনো সম্পর্ক নেই।

পরে তিনি জানতে পারলেন যে উচ্চ রক্তচাপ মস্তিষ্কের ছোট রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তার ডাক্তার ব্যাখ্যা করলেন যে অঐঅ/অঈঈ গাইডলাইন অনুযায়ী সিস্টোলিক রক্তচাপ ১৩০ সস ঐম এর নিচে রাখলে মস্তিষ্কের কার্যকারিতা রক্ষা পেতে পারে এবং ডিমেনশিয়ার ঝুঁকি কমতে পারে। চিকিৎসা জীবনযাত্রার পরিবর্তন শুরু করার পর মি. রহমান স্বস্তি অনুভব করলেন, কারণ তিনি বুঝলেন তিনি শুধু তার হৃদযন্ত্রই নয়, ভবিষ্যতের স্মৃতিশক্তি মস্তিষ্কের স্বাস্থ্যও সুরক্ষিত রাখছেন।

Related Posts