অভিভাবকদের অংশ নেয়ার আহ্বান || নিউইয়র্ক সিটির স্কুলে জরিপ শুরু
বাঙালী প্রতিবেদনঃ গত সোমবার শুরু হয়েছে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলসমূহের শিক্ষার্থীদের অভিভাবকদের জরিপ। এই জরিপে ছাত্রছাত্রীদের পরিবারের সদস্যদের মতামতের ওপর ভিত্তি করে ডিপার্টমেন্ট অব এডুকেশন স্কুল সমূহ এবং লেখাপড়ার মানসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
নিউইয়র্ক সিটির স্কুলসমূহের চ্যান্সেলর কেমার স্যামুয়েলস এই প্রসঙ্গে সাপ্তাহিক বাঙালীতে পাঠানো এক বিবৃতিতে বলেন, গত দুই দশক ধরে চলমান স্কুলসমূহের জরিপ আমাদের অভিভাবকদের মানসিকতা বুঝতে, তাদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে জরুরী মাধ্যমে হয়ে দাঁড়িয়েছে। তিনি এ বছরের জরিপেও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন। এই জরিপ চলবে ১ এপ্রিল পর্যন্ত।
ডিপার্টমেন্ট অব এডুকেশনের নির্দেশনায় অভিভাবকদের বলা হয়েছে, তারা যেন শিক্ষার্থীদের ৯ ডিজিটের ঙঝওঝ নম্বরের শুরুতেই লোয়ার কেসের এফ লেটারটি লেখেন। শিক্ষার্থীদের ঙঝওঝ নম্বর পাওয়া যাবে তাদের রিপোর্ট কার্ডে বা আইডি কার্ডে। যেসব পরিবারের শিশুরা এলিমেন্টারি এডুকেশন প্রোগ্রামে রয়েছে তারা শিশুদের স্কুল থেকে ‘টহরয়ঁব ধপপবংং পড়ফব’ পাবে।
এই জরিপে অংশ নেয়ার জন্য পরিবারের সদস্যরা বা শিক্ষার্থীরা হুপংপযড়ড়ষংঁৎাবু.ড়ৎম ভিজিট করতে পারেন কিংবা ঘণঈ ঝপযড়ড়ষং অপপড়ঁহঃ (ঘণঈঝঅ)এ লগইন করতে পারেন।
