রিপাবলিকান গভর্নর প্রার্থী ব্লেকম্যানকে প্রেসিডেন্টের এনডোর্সমেন্ট

বাঙালী প্রতিবেদনঃ বছর নিউইয়র্ক স্টেট গভর্নর নির্বাচনে রিপবলিকান পার্টির প্রধান প্রার্থী লং আইল্যান্ডের ন্যাসাউ কাউন্টি এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যান। আগেই তিনি তার প্রার্থিতা ঘোষণা করেছিলেন। কিন্তু বুধবার রিপাবলিকান পার্টি কনভেনশনে তাকে দলীয় মনোনয়ন দেয়া হলো। আর এই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আকস্মিকভাবে ভিডিও মাধ্যমে এনডোর্স করলেন। এদিকে গত সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির বর্তমান গভর্নর ক্যাথি হকুল দ্বিতীয়বারের প্রার্থিতায় তার রানিংমেট হিসাবে নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদ্য বিদায়ী স্পিকার এড্রিয়েন এডামসের নাম ঘোষণা করেন। পক্ষান্তরে ডেমোক্রেটিক পার্টির অপর প্রার্থী এন্টোনিও ডেলগাডো তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

পার্টি মনোনয়ন পাওয়ার পর তার বক্তব্যে গভর্নর প্রার্থী ব্রুস ব্লেকম্যান বলেন, তিনি এই স্টেটের ক্রাইম এবং এফোর্ডেবিলিটির ওপর জোর দেবেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তার এনডোর্সমেন্ট বক্তব্যে বলেন, গভর্নর হিসাবে ব্রুস অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে, ট্যাক্স কাট করতে এবং নিউইয়র্কের শিল্প কারখানাগুলোতে উৎপাদন ব্যবসা ফিরিয়ে আনতে সক্ষম হবেন। তিনি বলেন, ব্রুস কাউন্টি এক্সিকিউটিভ হিসাবে ইতিমধ্যেই ন্যাসাউকে আমেরিকার সবচেয়ে নিরাপদ কাউন্টিতে পরিণত করেছেন।

Related Posts