১০ উইকেটে হারিয়ে ইতালির ইতিহাস

স্পোর্টস প্রতিবেদনঃ প্রথমবারের মতো টিটোয়েন্টি বিশ্বকাপে খেলছে ইতালি। প্রথম ম্যাচে না পারলেও, নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ইতিহাসই গড়লো ফুটবল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়নরা। সংস্করণে এবারই প্রথম ১০ উইকেটে জয় তুলে নিলো ইতালিয়ানরা।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১২৩ বলে গুটিয়ে যায় নেপাল। রান তাড়ায় স্রেফ ১২. ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইতালি। দলকে জিতিয়েই ফেরেন ইতালির দুই ওপেনার জাস্টিন মস্কা অ্যান্থনি মস্কা। এর চেয়ে বড় পরিচয়, তারা দুজন আপন ভাই। বড়ভাই অ্যান্থনি ৩২ বলে চার ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন। ছোটভাই জাস্টিনের ব্যাট থেকে ৪৪ বলে চার ছক্কায় আসে ৬০ রান। টিটোয়েন্টি সংস্করণে এবারই প্রথম ১০ উইকেটে জয়ের স্বাদ পেল ইতালিয়ানরা। সেইসঙ্গে, সংস্করণের বিশ্বকাপে এমন দৃশ্য দেখা গেল অষ্টমবার। চলতি আসরেই দুদিন আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১০ উইকেটে জয় পায় নিউজিল্যান্ড।

প্রথমে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে ফিরে যান নেপালের কুশল ভুর্তেল। এরপর অধিনায়ক রোহিত পৌঢেলকে নিয়ে প্রতিরোধ গড়েন আসিফ শেখ। দ্বিতীয় উইকেটের জুটিতে দুজন মিলে যোগ করে ৩০ বলে ৪১ রান। ব্যক্তিগত ২৩ রানে আউট হন রোহিত। পরের ওভারে ফিরে যান আসিফও (২০) চতুর্থ উইকেটে ফের প্রতিরোধ গড়েন আরিফ শেখ দীপেন্দ্র সিং। ৩৯ বলে দুজন মিলে যোগ করেন ৪৪ রান। আরিফ (২৭) দীপেন্দ্র (১৭) একে ফিরে গেলে দ্রুতই উইকেট হারাতে থাকে নেপাল। এরপর কেবল নবম উইকেটের জুটিতে দুই অঙ্কের রান ছুঁতে পারে পাহাড়ের দেশের ছেলেরা। কারান কেসি সন্দীপ লামিচানের জুটিতে যোগ হয় ১৪ বলে ২১। ১১ বলে ১৮ রানে অপরাজিত থাকেন কারান। ইতালির হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন ক্রিশান কালুগামাগে।

সংক্ষিপ্ত স্কোর

নেপাল: ১৯. ওভারে ১২৩ (আরিফ ২৭, পৌডেলে ২৩, আসিফ ২০; কালুগামাগে /১৮, মানেন্তি /)

ইতালি: ১২. ওভারে ১২৪/ (অ্যান্টনি মস্কা ৬২*, জাস্টিন মস্কা ৬০*)

ফল: ইতালি ১০ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: কৃষাণ কালুগামাগে।

Related Posts