শর্টস—মোজায় পারর্ফম করে বিতর্কে জাস্টিন বিবার
জনপ্রিয় মার্কিন পপ তারকা জাস্টিন বিবার আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দু হলেন। এবারে বিষয় গান কিংবা ব্যক্তিগত কারণে নয় মঞ্চে পারফরম্যান্সের সময় পরা পোশাকের ঘিরে। গ্র্যামির মঞ্চে পারফরম্যান্সে বিবারকে দেখা যায় রীতিমতো পোশাকহীন অবস্থায় মঞ্চে উঠতে। পারফর্মের সময় তার পরনে ছিল কেবল শর্টস ও মোজা। যা মুহূর্তেই দর্শক ও আয়োজকদের মধ্যে বিস্ময় তৈরি করে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ঝড় উঠে। দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদনে বলা হয়, বিবারের এমন উপস্থিতি দেখে আয়োজক ও বিচারকরা কিছুটা হতভম্ব হয়ে পড়েন। কারণ তিনি যে এ ধরনের পোশাকে পারফর্ম করবেন সে বিষয়ে আগে থেকে কোনো ধারণাই দেওয়া হয়নি।
গ্র্যামি অ্যাওয়ার্ডসের নির্বাহী প্রযোজক বেন উইনস্টন এক পডকাস্টে জানান, মঞ্চে ওঠার আগ পর্যন্ত বিবার কী পরবেন তা কেউই জানতেন না।
উইনস্টনের ভাষ্য, সৃজনশীল পরিকল্পনা নিয়ে আলোচনার সময়ও বিবার পোশাক সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি; কেবল বলেছিলেন, তিনি মঞ্চে উঠে গান পরিবেশন করবেন। পরে জানা যায়, সেদিন তিনি নিজের ফ্যাশন ব্র্যান্ডের তৈরি সাটিন বক্সার শর্টস পরেই পারফর্ম করতে মঞ্চে ওঠেন।
তবে তার এই ব্যতিক্রমী উপস্থিতি আবারও প্রমাণ করল সংগীতের পাশাপাশি ব্যক্তিগত স্টাইল দিয়েও কীভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে হয় তারই আরেকবার জানান দিলেন জাস্টিন বিবার।
বিবারের সংসারে বিচ্ছেদের সুর
মাসখানেক ধরেই পপ তারকা জাস্টিন বিবার ও তার স্ত্রী হেইলি রোডকে নিয়ে বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। স্ত্রী হেইলিকে নাকি ইতিমধ্যে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন গায়ক। তবে এ নিয়ে বিবারের ভাষ্য, কেউ তার অ্যাকাউন্ট হ্যাক করে এই কাজ করেছে। বিভিন্ন সূত্র জানাচ্ছে, যা রটেছিল তাই নাকি ঠিক! আলাদাই হচ্ছেন এই তারকা দম্পতি। গত বছরের আগস্টে সন্তান এসেছে তাদের পরিবারে! এরইমধ্যে কেন এই সিদ্ধান্ত? আলাপ উঠছে তাদের পারিবারিক ঝামেলা নিয়েও। সন্তানের দেখভাল এবং বিচ্ছেদের জন্য স্বামী বিবারের কাছে ৩০০ মিলিয়ন ডলার ভরণপোষণ চাইতে পারেন হেইলি। কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। যেখানে জাস্টিনের হাল দেখে আঁতকে ওঠেন অনুরাগীরা। গাল ভেঙে গেছে এবং ওজনও কমেছে অনেক। এখানেই শেষ নয়, প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলাতেও নাম জড়াতে পারে জাস্টিনের। সব মিলিয়ে, গায়কের জন্য সময়টা খুব ভালো যাচ্ছে না।
বিচ্ছেদের নেপথ্যে উঠে এসেছে বেশ কিছু কারণ। জাস্টিনের মাত্রাতিরিক্ত মাদকসেবন এবং অসলংগ্ন আচরণই নাকি হেইলিকে বাধ্য করেছে এই সিদ্ধান্ত নিতে। এই অবস্থায় বিবারের সঙ্গে আর সংসার করতে চাইছেন না হেইলি। তবে এ নিয়ে এখনও কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি তারা। ইতিমধ্যেই অবশ্য আইনজীবীর শরণাপন্ন হয়েছেন হেইলি।
