আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৬০

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে যারা শিক্ষকতা গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ

. মাহবুবুর রহমন চৌধুরী

লং আইল্যান্ডের রিভারডেলে অবস্থিত ম্যানহ্যাটান ইউনিভার্সিটির সিভিল এন্ড এনভার্নমেন্টাল ইঞ্জিনিয়ারিংএর এডজাংক্ট প্রফেসর . মাহবুবুর রহমান চৌধুরী। তিনি ২০০৬ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে বি.এসসি. এবং ২০০৯ সালে এম.এসসি. করেন। তিনি ২০১২ সালে পেনসিলভেনিয়ার পিটসবার্গস্থ কার্নেগি মেলন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন। এবং ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যাপনা করেন। ২০০৯ সালে তিনি ফুলব্রাইট সাইন্স এন্ড টেকনোলজি ফেলোশিপ নিয়ে আমেরিকায় আসেন।

. শাহরিয়ার কাইয়্যুম

লং আইল্যান্ডের রিভালডেলে অবস্থিত ম্যানহ্যাটান ইউনিভার্সিটির সিভিল এন্ড এনভার্নমেন্টাল ইঞ্জিনিয়ারিংএর এ্যাসিস্ট্যান্ট প্রফেসর . শাহরিয়ার কাইয়্যুম। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে বি.এসসি. করেন। এরপর এম..এসসি. করেন ক্যানাডার বৃটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে। . কাইয়্যুম নিউইয়র্ক নর্থ ক্যারোলাইনা স্টেটের লাইসেন্সধারী প্রফেশনাল ইঞ্জিনিয়ার।

. সৈয়দ মোহাম্মদ তারেক

ইউনিভার্সিটি অব মিসিসিপির ন্যাশনাল সেন্টার ফর কম্পু্যটেশনাল হাইড্রোসাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংএর পোস্টডক্টরাল রিসার্চ এসোসিয়েট . সৈয়দ মোহাম্মদ তারেক। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ২০০০ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংএ বি.এসসি. এবং এনভার্নমেন্টে এমএস করেন। এরপর ২০১২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং এমআইএস করেন। তিনি ২০২৩ সালে ইউনিভার্সিটি অব টেনিসির চ্যাট্টানুগা ক্যাম্পাস থেকে কম্পু্যটেশনাল সাইন্সে পিএইচডি করেন।

Related Posts