স্টেট ডিপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

নিউইয়র্কঃ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের আইন পাশের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের পাশাপাশি ট্রাম্প প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে। স্টেট ডিপার্টমেন্টের সামনে মঙ্গলবার ৩০ এপ্রিল অপরাহ্নে এই কর্মসূচী পালিত হয়। এতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছাড়াও স্টেট আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ছাত্রলীগ এবং মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে অংশগ্রহণকারীরাজয়বাংলা, জয়বাংলাসহ ক্ষমতাসীন বিএনপি সরকার বিরোধী নানা শ্লোগান দেন। খবর ইউএনএর। 

সমাবেশ থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি . সিদ্দিকুর রহমান সেক্রেটারি অভ স্টেট মার্কো রুবিও প্রতিনিধির হাতে স্মারকলিপি তুলে দেন। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ সহ দলীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। সমাবেশ থেকে ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনকে অসাংবিধানিক এবং পাতানো নির্বাচন হিসেবে উল্লেখ এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবী জানানো হয়। 

সমাবেশ শেষে দলীয় নেতাকমীর্রা স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলিত হয়ে দোয়া মাহফিলে শরীক হন। দোয়া মাহফিলে দলীয় সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করা হয়। 

সমাবেশে ভারতের দিল্লীতে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত সাবেক প্রেসমিনিস্টার শাবান মাহমুদ সহ উল্লেখযোগ্য নেতাকমীর্র মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, ডা. মাসুদুল হাসান, সোলায়মান আলী, দুলাল মিয়া (হাজী ইনাম), আব্দুল হামিদ, শাহানারা রহমান, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগ নেতা আজমল হোসেন শাহীন, শেখ আতিক, এডভেকেট আব্দুর রকিব মন্টু, নিউইয়র্ক মহানগর নেতা রফিকুর রহমান, ইমদাদ চৌধুরী, ইকবাল হোসেন, সাখাওয়াত হোসেন চঞ্চল, শেখ শফিকুর রহমান, যুবলীগ নেতা তারিকুল হায়দার চৌধুরী, আব্দুল মুহিত, আমিনুল হোসেন, মিজানুর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী মহিলা লীগের সভাপতি মমতাজ শাহনাজ, ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া, রায়হান মুহিত, ভার্জোনিয়া ষ্টেট আওয়ামী লীগের সভাপতি জি আই রাসেল প্রমুখ অংশ নেন।

Related Posts