গ্যাসের দাম বেড়ে গড়ে ৪.৩৯ ডলার
বাঙালী প্রতিবেদনঃ যুদ্ধ এবং না—যুদ্ধের গ্যাড়াকলে আটকে আছে ইরান যুদ্ধ। এখন কেবল দুই পক্ষেরই হুমকি আর হুংকার। এটা জ্বালিয়ে দেব, ওটা উড়িয়ে দেব ইত্যাদি। আমেরিকার জনগণ বলির পাঠা, তারা এখন মুখ খুলতেও ভয় পায়। এরই মধ্যে পেট্রোলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারে পৌঁছেছে। ৩০ এপ্রিল এই খবরটি দিয়ে নিউইয়র্ক টাইমস বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতিজ্ঞাতে অটল আছেন। তিনি বলছেন, যতদিন না তেহরান নিউক্লিয়ার কর্মসূচী বাতিল করবে, ততদিন ইরানের হরমুজ প্রণালিতে অবরোধ থাকবে। এরই প্রেক্ষিতে শুক্রবার নতুন করে গ্যাসের দাম বেড়েছে। এইদিন যুক্তরাষ্ট্রে গ্যালন প্রতি গ্যাসের রেগুলার গড় দাম ৪.৩৯ ডলার। এক সপ্তাহের চেয়ে ৩৮ সেন্ট দাম বাড়ল।
নিউইয়র্ক টাইমস ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েলকে উদ্ধৃত করে বলছে, গ্যাসের দাম বৃদ্ধি আমেরিকার মধ্য ও স্বল্প আয়ের মানুষের জন্য অত্যন্ত পীড়াদায়ক তো বটেই সেই সাথে গ্যাসের দাম বৃদ্ধির সাথে অন্যান্য পণ্যের মূল্যও নির্ভরশীল। মার্কিন অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতি উন্নততর পর্যায়ে যাওয়ার আগে মুদ্রাস্ফীতি চরমে পৌঁছবে।
বিশ্বব্যাংক হিসাব করেছে ইরান যুদ্ধের কারণে আমেরিকায় গ্যাসের দাম এ বছর বেড়েছে ২৪%। আমেরিকার ফেডারেল রিজার্ভের মত ইয়োরোপীয়ান সেন্ট্রাল ব্যাংক এবং ব্যাংক অব ইংল্যান্ড বৃহস্পতিবার পর্যন্ত ইন্টারেস্ট রেট এক জায়গায় রেখেছে। তবে কতদিন তা সম্ভব হবে তা বলা কঠিন।
এএএ নিউজ বলছে, নিউইয়র্ক সিটিতে গড়ে রেগুলার গ্যাসের দাম প্রতি গ্যালনে ৪.২১ ডলার আর প্রিমিয়াম ৫.০৮ ডলার।
