এয়ারবিএনবি নিউইয়র্ক—নিউজার্সিতে বিশ^কাপ দেখার জন্য ১,০০০ ফ্রি টিকিট দেবে

বাঙালী প্রতিবেদনঃ বিশ্বকাপ ফুটবল মানেই বিশ্বজুড়ে তরুণতরুণীদের মধ্যে আলোড়নের সৃষ্টি হওয়া। বছরের ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হবে ১১ জুন, চলবে ১৯ জুলাই পর্যন্ত। এবছরের বিশ্বকাপে ৪৮টি টিম অংশ নেবে আর আয়োজক তিনটি দেশ। এই তিনটি দেশ হলো যুক্তরাষ্ট্র, ক্যানাডা মেক্সিকো। বিশ্বকাপের উদ্বোধনী খেলা হবে মেক্সিকো সিটিতে আর সমাপনী অর্থাৎ চ্যাম্পিয়নশিপ হবে নিউইয়র্কনিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

এবারের ফিফা বিশ্বকাপ ফুটবলে এয়ারবিএনবি নিউইয়র্ক নিউজার্সির ১০০০ তরুণতরুণীকে বিনামূল্যে টিকিট প্রদান করবে, যাতে তারা এই স্মরণযোগ্য খেলা মেটলাইফ স্টেডিয়ামে গিয়ে দেখতে পায়। বৃহস্পতিবার সকালে জ্যামাইকার ওয়াইএমসিএ অব গ্রেটার নিউইয়র্কে সংবাদ সম্মেলনে এই সুখবর ঘোষণা করেন এয়ারবিএনবি কর্মকর্তারা।

এয়ারবিএনবি পলিসি এন্ড কম্যুনিকেশন্সের গ্লোবাল প্রধান জে. কার্নি সংবাদ সম্মেলনে জানান, বিশ্বকাপ ফুটবল যে কারো জন্য স্বচক্ষে দেখা একটি বিরল অভিজ্ঞতা। আমি ধারণা করি যেসব তরুণ এই ফিফা গেম দেখবে তাদের জন্য তা চিরকালের জন্য সোনালী স্মৃতি হয়ে থাকবে।

এয়ারবিএনবির এই মহতী উদ্যোগে নিউজার্সির গভর্নর মাইকি শেরিলও জড়িত। সে কারণে তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিবৃতি দেন। এই সাথে নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হকুলও এই উদ্যোগের পার্টনার হওয়ায় তিনি ধন্যবাদ জানান এয়ারবিএনবিকে।

তারা জানান, নন প্রফিট সংগঠনের মাধ্যমে এই টিকিট বিলি করা হবে। টিকিট দেয়ার পদ্ধতি তারা পরে জানাবেন।

Related Posts