এ বছর নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি টেস্ট হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে

বাঙালী প্রতিবেদনঃ বছর নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুলের ভর্তি পরীক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। যাকে বলা হয়েছে কম্পু্যটার এডাপটিভ টেস্ট বা ঈঅঞ। এই টেস্ট চালু হওয়ার পর থেকে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে জানিয়ে বলা হচ্ছে এর ফলে এই টেস্ট জটিলতর হবে। যেমন একটি প্রশ্নের সঠিক উত্তর দিলে পরবতীর্ প্রশ্ন আরো চ্যালেঞ্জিং হতে পারে শিক্ষার্থীদের জন্য। তবে কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারলে পরবতীর্ প্রশ্ন সহজতর হতে পারে। এই কম্পু্যটার এডাপটিভ টেস্টে প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য পৃথক পৃথক প্রশ্ন আসবে, কোনো শিক্ষার্থীর টেস্টের সাথে অন্য শিক্ষার্থীর প্রশ্নের মিল থাকবে না। এছাড়াও পরীক্ষার্থীকে এগিয়ে যেতে হবে। একটি প্রশ্নের উত্তর দিলে সঠিক হোক বা ভুল হোক তার পূর্বের প্রশ্নে ফিরে যাওয়ার কোনো অপশন থাকবে না। এই টেস্টে ১১৪টি প্রশ্ন থাকবে। এর মধ্যে ৫৭টি ইএলএ বা ইংলিশ ল্যাংগুয়েজ আর্টস আর ৫৭টি প্রশ্ন ম্যাথের জন্য। ম্যাথ টেস্টের জন্য ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। টেস্ট হবে ঘন্টার।

এই তথ্য খানস টিউটোরিয়াল থেকে সাপ্তাহিক বাঙালীকে জানিয়ে বলা হয়েছে, নতুন পদ্ধতিতে টেস্টের যে বিশেষ ধরনের প্রস্তুতি প্রয়োজন তা তারা গ্রহণ করেছে এবং শিক্ষার্থীদের সেভাবেই প্রশিক্ষণ দিচ্ছে।

খানস টিউটোরিয়াল জানিয়েছে সিক্সথ গ্রেডের শিক্ষার্থীদের জন্য প্রিস্পেশালাইজড হাইস্কুল এডমিশন টেস্টের প্রস্তুতি ক্লাস শুরু হবে মে থেকে।

আগ্রহী অভিভাবকরা বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ করতে পারেন ৯১৭৮৭৩৫৪০৭ নম্বরে।

Related Posts