নিউইয়র্কে প্রথম কোনো বাংলাদেশী—আমেরিকান || মাস্টারশেফ এ্যাপ্রোন জিতলেন শম্পা

নিউইয়র্কঃ নিউইয়র্কের ব্রুকলীনে বসবাসরত বাংলাদেশীআমেরিকান শম্পা কবির বিশ্বখ্যাত টেলিভিশন রিয়েলিটি শোমাস্টারশেফ: গ্লোবাল গন্টলেট অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। নিজ অঞ্চল থেকে প্রথম বাংলাদেশীআমেরিকান নারী হিসেবে এই প্রতিযোগিতায় এপ্রোন জিতে তিনি এখন আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিত্ব করছেন টিম এশিয়া প্যাসিফিকএর।

প্রাথমিক অডিশন পর্বেই নিজের অসাধারণ রান্নার দক্ষতা দিয়ে বিচারকদের মুগ্ধ করেন শম্পা। বর্তমানে সেই অডিশন পর্বগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে। নিজের এই অর্জন নিয়ে শম্পা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘ব্রুকলীন, নিউইয়র্ক থেকে প্রথম বাংলাদেশীআমেরিকান নারী হিসেবে মাস্টারশেফের সম্মানজনক এপ্রোন অর্জন করা আমার জন্য অসীম গর্ব সম্মানের।

শম্পার পরিবেশিত হ্যালিবাট ভুনা, সঙ্গে সুগন্ধি ভাত ডালযেন বাংলাদেশী ঐতিহ্য আর আধুনিক উপস্থাপনার এক চমৎকার মেলবন্ধন। প্রতিটি উপাদানে ফুটে উঠেছে দেশীয় খাবারের স্বাদ। এই উদ্যমী তরুণীর আত্মবিশ্বাসী উপস্থাপনা গল্প বলার ভঙ্গি বিচারকদের মন জয় করে নেয় সহজেই।

বিশ্লেষকদের মতে, শম্পা কবিরের এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়; এটি বিশ্বমঞ্চে বাংলাদেশী রন্ধনশৈলীর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা সম্মানের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। তার এই পদচারণা ভবিষ্যতে আরও অনেক বাংলাদেশী প্রতিভাকে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

Related Posts