জ্যামাইকা এভেন্যুতে নতুন ফার্নিচার স্টোর জেভিআইএস ম্যাট্রেস
নিউইয়র্ক (ইউএনএ)ঃ ‘জেভিআই এস ফার্নিচার এন্ড ম্যাট্রেস’ নামে জ্যামাইকা এভিনিউতে বাংলাদেশী মালিকানাধীন নতুন ফার্নিচার হাউসের (১০৮—০৩ জ্যামাইকা এভিনিউ, নিউইয়র্ক ১১৪৩২) উদ্বোধন করা হয়েছে ২৬ এপ্রিল রবিবার অপরাহ্নে। দোয়া মুনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ। উদ্বোধন করেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রীন। প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী একেএম শফিকুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান।
দোয়া মুনাজাতের পর এক গুচ্ছ বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে জেভিআই এস ফার্নিচার এন্ড ম্যাটট্রেসের উদ্বোধন করা হয়। এসময় অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রীন স্টোরের সত্ত্বাধিকারী একেএম শফিকুল ইসলামকে সাইটেশন প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক হককথা ও আজকের টেলিগ্রাম সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, ইমাম হাফেজ রফিকুল ইসলাম, মুফতি মোহাম্মদ মালেক, জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারী ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বিডিইয়র্ক.কম সম্পাদক শাহ ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী বিটি আলম সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
একেএম শফিকুল ইসলাম জানান, সপ্তাহের ৭ দিনই সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত স্টোরটি খোলা থাকবে। আমদানী করা বাসা—বাড়ির জন্য প্রয়োজনীয় ও পছন্দের সকল ফার্নিচার পাওয়া যাবে এখানে। রিটেল আর হোলসেলে চলবে বেচাকেনা। উদ্বোধন উপলক্ষে চলছে সর্বোচ্চ ৫০% বিশেষ ছাড়।
