সোসাইটির নির্বাচন কমিশন গঠিত || আবু নাসের প্রধান নির্বাচন কমিশনার

নিউইয়র্কঃ বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির নিয়মিত মাসিক সভা গত এপ্রিল  রবিবার বিকেলে সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সহসাধারণ সম্পাদক আবুল কালাম ভুঁইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জনসংযোগ প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া আপ্যায়ন সম্পাদক আশ্রাব আলী খান লিটন, স্কুল শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্যহারুনুর রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ হাসান খান।
সভায় সোসাইটির আসন্ন নির্বাচন উপলক্ষে সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। সভায় উপস্থিতির সম্মতিক্রমে সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার আবু নাসেরকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়। একই সাথে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল এইচ খান, সাবেক নির্বাচন কমিশনার রুহুল আমিন সরকার আহবাব চৌধুরী খোকন, মিঠু হামিদ, শামসু উদ্দিন আজাদ, মিয়া মোঃ দুলালকে কমিশনের সদস্য হিসেবে মনোনীত করা হয়।

উল্লেখ্য বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে। সোসাইটির আগামী নির্বাচনে অংশ নিতে বা ভোটাধিকার প্রয়োগ করতে হলে আগামী ৩০ জুনের মধ্যে সদস্য নিবন্ধন সম্পন্ন করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তির।

Related Posts