বাংলাদেশী—আমেরিকান লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার হলেন রানো নেওয়াজ

ইউএসএনিউজঃ নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ। সদস্যের নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন রকি আলিয়ান, মোহাম্মদ আলী, মোহাম্মদ সাঈদ নুরুল আজিম। গত ৩১ মার্চ গুলশান টেরেসে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেএফএম রাসেল। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন ডিস্ট্রিক্ট ২০আর২ এর সেকেন্ড ভাইস গভর্নর শাহ নেওয়াজ।

জানা গেছে, মে মাসের তৃতীয় সপ্তাহে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে ইতোমধ্যেই জন প্রার্থী আগ্রহের কথা ঘোষণা করেছেন। তারা হলেন বর্তমান সভাপতি জেএফএম রাসেল, সাবেক সাধারণ সম্পাদক হাসান জিলানী সিনিয়র লায়ন এসএম আলম। এসএম আলম গত বছরও একই পদে নির্বাচন করেছিলেন। সাধারণ সম্পাদক পদে লড়বেন বর্তমান কোষাধ্যক্ষ সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের সিইও মাসুদ রানা তপন। তার বিপরীতে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএন হায়দার মুকুট নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সদস্য সংখ্যা শতাধিক। ক্লাব সদস্যদের সদস্যপদ নবায়নের তারিখ ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

Related Posts