হরমুজ প্রণালি নিয়ে ক্ষুব্ধ প্রেসিডেন্ট

বিবিসি বাংলা প্রতিবেদনঃ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের ক্ষেত্রে ইরানের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির সাথে মিলছে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশালে এক পোস্টে তিনি লেখেন, ‘হরমুজ প্রণালি দিয়ে তেল চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে ইরানখুবই খারাপ কাজকরছে। কেউ কেউ এটিকে অসম্মানজনকও বলবেন।

তিনি আরও বলেন, ইরান যা করছে, তাআমাদের সঙ্গে হওয়া চুক্তিতে নেই।

হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজগুলো থেকে ইরানযেন ফি না নেয়উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে যে ট্যাংকারগুলো থেকে ইরান ফি নিচ্ছে। এমনটা যেন তারা না করে। যদি করেও থাকে, তাহলে এখনই তা বন্ধ করা উচিত।

ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যে এটিই প্রতিফলিত হয় যে চুক্তিটি ঠিক কতটা ভঙ্গুর, যেখানে চুক্তিতে কী অন্তর্ভুক্ত ছিল আর কী নেই, তা নিয়ে মতবিরোধ দেখা যাচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি লিখিত বার্তা প্রচার করা হয়, যেখানে তিনি বলেছেনÑ সরকারহরমুজ প্রণালির ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে

তবে সেটি কীভাবে করা হবে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

তবে শুধু হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়েই না, যুক্তরাষ্ট্র, ইসরাইল ইরানের মধ্যে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আরও নানামুখী টানাপোড়েন চলছে।

কারণ, যুদ্ধবিরতির শর্তে লেবাননের ওপর হামলা বন্ধ করার কথা থাকলেও ইসরাইল হামলা চালিয়েই যাচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে ইসরাইলি হামলায় গতকালও ৩০৩ জন নিহত হয়েছেন।

হরমুজ নিয়ে মোজতবা খামেনির বার্তা

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার রাতে এবং বিবৃতিটি ছিল লিখিত।

যুদ্ধের শুরুতে তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এবং ইরানের সর্বোচ্চ নেতার পদ গ্রহণের পর থেকে মোজতবা খামেনি এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি।

তার বার্তায় তিনি বলেছেন যে, এই যুদ্ধে ইরানের জনগণইবিজয়ী পক্ষএবং ইরানই এই যুদ্ধেবিজয়ী জাতি

তিনি বলেন, সরকারপ্রতিটি ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায় করবেএবংএই যুদ্ধে আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করবে

বিবৃতিতে বলা হয়, সরকারহরমুজ প্রণালির ব্যবস্থাপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে’—তবে সেটি কীভাবে করা হবে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ইরানপন্থিদের রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘উন্মুক্ত চত্বরে আপনাদের কণ্ঠ আলোচনা দরকষাকষির পরিণতিতে প্রভাব ফেলে

বিবৃতিতে বলা হয়, ইরানকখনোই যুদ্ধ চায়নি এবং এখনো চাচ্ছে না’, তবেনিজেদের বৈধ অধিকার আদায়ের প্রশ্নে কোনোভাবেই পিছু হটবে না

ইরানের মিত্র আঞ্চলিক সহযোগী গোষ্ঠীগুলোও এই অবস্থানের অন্তর্ভুক্ত রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।

হরমুজ প্রণালি নিয়ে স্টারমার ট্রাম্পের আলোচনা

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সমাধান খোঁজারপরবর্তী ধাপেপৌঁছেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার কাতারে পৌঁছানোর পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন স্টারমার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, স্টারমার শিপিং রুটটি খুলে দেওয়ার বিষয়েকার্যকর একটি পরিকল্পনায় একমত হতে অংশীদারদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যুক্তরাজ্যের প্রচেষ্টাতুলে ধরেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এখন যুদ্ধবিরতি কার্যকর আছে এবং প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতা হয়েছেÑএই প্রেক্ষাপটে আমরা সমাধান খোঁজার পরবর্তী ধাপে এগোচ্ছি। এতে উভয়েই একমত হয়েছেন।

বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়, স্টারমার ট্রাম্পযত দ্রুত সম্ভব জাহাজ চলাচল পুনরুদ্ধারের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনার প্রয়োজনীয়তানিয়ে আলোচনা করেছেন।

লেবানন ইসরাইলের সম্ভাব্য আলোচনা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন যুদ্ধবিরতি জানিয়েছেন, তার সরকার লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে যাচ্ছে। এই আলোচনায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে নিরস্ত্রীকরণ দুই দেশের শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, আগামী সপ্তাহে ওয়াশিংটনে একটি বৈঠক হবে, যেখানে ইসরাইল লেবাননের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে।

লেবাননের বাসিন্দাদের সরার নির্দেশ

বৃহস্পতিবার লেবাননে ব্যাপক হামলার পর দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের জন্য নতুন করে সরে যাওয়ার সতর্কতা জারি করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, এর মধ্যে জনাহ এলাকাও অন্তর্ভুক্ত, যেখানে দুটি বড় বড় হাসপাতাল অবস্থিত।

তিনি বলেন, এই দুই হাসপাতালে ভর্তি থাকা প্রায় সাড়ে চারশ রোগীকে স্থানান্তরের জন্য কোনো বিকল্প চিকিৎসা সুবিধা নেই, যার মধ্যে আইসিইউতে থাকা ৪০ জন রোগীও রয়েছেন। ফলে তাদের সরিয়ে নেওয়া বাস্তবে কোনোভাবেই সম্ভব নয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তিনি আরও জানান, বুধবারের হামলায় প্রায় এক হাজার ১৫০ জন আহত হয়েছেন এবং নিহতের সংখ্যা ৩০৩

যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ইরান?

গত এপ্রিল এক মাসেরও বেশি সময় পর দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ইরান।

হরমুজ প্রণালি খুলে দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার জন্য ইরানকে সময় বেঁধে দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন সময় এপ্রিল রাত আটটার মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া না হলে ইরানে আরও বড় ধরনের হামলা চালানোর হুমকি দেন তিনি।

আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। আমি চাই না এটা ঘটুক, কিন্তু সম্ভবতঃ তা ঘটবে,’ মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন ট্রাম্প।

তার এই হুমকির পর ইরানিদের মধ্যে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। হামলার ভয়ে তারা মঙ্গলবার সারাটা রাত প্রায় নির্ঘুম কাঁটিয়েছেন বলে জানা গেছে।

এমন অবস্থায় আল্টিমেটামের সময় শেষ হওয়ার অল্প কিছুক্ষণ আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, ইরান যুক্তরাষ্ট্র উভয়ই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে ঘোষণা করছি যে, ইসলামী প্রজাতন্ত্র ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা লেবাননসহ সর্বত্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে,’ বলেন মি. শরীফ।

মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করার জন্য যুদ্ধবিরতির শর্ত আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য উভয়পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Related Posts