কফি এনিমাা: ডিটক্স নাকি ভ্রান্ত ধারণা?
ডা. সজল আশফাক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কফি এনিমা (ঈড়ভভবব ঊহবসধ) নিয়ে বেশ আলোচনা দেখা যাচ্ছে। অনেকেই দাবি করেন, মলদ্বার দিয়ে কফির তরল কোলনে প্রবেশ করালে শরীরের ‘টক্সিন’ বের হয়ে যায়, লিভার পরিষ্কার হয়, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে, এমনকি বিভিন্ন রোগের ঝুঁকিও কমে।
কিন্তু বিজ্ঞান কী বলছে?
বর্তমান বৈজ্ঞানিক গবেষণায় এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বরং কফি এনিমা নিয়ে প্রকাশিত গবেষণায় এর সম্ভাব্য উপকারের চেয়ে ক্ষতির তথ্যই বেশি পাওয়া গেছে। [১]
কফি এনিমার ধারণাটি কোথা থেকে এলো?
এনিমা চিকিৎসাপদ্ধতি হিসেবে বহু শতাব্দী ধরেই ব্যবহৃত হয়ে আসছে। তাই কফি এনিমার আবিষ্কারক হিসেবে একজন নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা ঠিক হবে না।
তবে ‘ডিটক্সিফিকেশন’ এবং বিভিন্ন রোগের চিকিৎসার অংশ হিসেবে কফি এনিমাকে ব্যাপকভাবে পরিচিত করেন জার্মান চিকিৎসক ডা. ম্যাক্স গারসন (১৮৮১—১৯৫৯)। তাঁর তৈরি গারসন থেরাপিতে বিশেষ খাদ্য, প্রচুর ফল ও সবজির রস, বিভিন্ন নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এবং নিয়মিত কফি এনিমা অন্তর্ভুক্ত ছিল।
গারসনের ধারণা ছিল, শরীরে জমে থাকা ক্ষতিকর পদার্থ লিভারের ওপর চাপ সৃষ্টি করে এবং কফি এনিমা লিভারকে এসব কথিত ‘টক্সিন’ অপসারণে সাহায্য করতে পারে। এমনকি কফি এনিমা বাইল ডাক্ট প্রসারিত কেও টক্সিন অপসারণ বাড়াতে পারেÑ এমন দাবিও করা হয়েছিল। কিন্তু ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউটের পর্যালোচনা অনুযায়ী এ দাবির পক্ষে প্রমাণ মূলত এনিকডোটাল, নির্ভরযোগ্য ক্লিনিক্যাল ইভিডেন্স নেই। [২]
গবেষণা কী বলছে?
২০২০ সালে মেডিসিন (বাল্টিমোর) জার্নালে প্রকাশিত একটি সিস্টেমেটিক রিভিউতে কফি এনিমার সেফটি এবং ইফেকটিভনেস নিয়ে বিদ্যমান গবেষণা বিশ্লেষণ করা হয়। গবেষকেরা গঊউখওঘঊ, ঊসনধংব, ঈড়পযৎধহব ঈঊঘঞজঅখ, ঈওঘঅঐখ—সহ একাধিক আন্তর্জাতিক ডাটাবেস অনুসন্ধান করেন। [১]
তাঁরা কফি এনিমা কার্যকর প্রমাণ করেÑএমন কোনো স্টাডি খুঁজে পাননি। বিপরীতে, ৯টি এডভার্স—ইভেন্ট কেস রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে সাতটি রিপোর্টে কফি এনিমা ব্যবহারের পর পড়ষরঃরং বা কোলনের প্রদাহের কথা উল্লেখ করা হয়। [১]
সিস্টেমেটিং রিভিউটির উপসংহার ছিলÑএর ইফেকটিভনেসের পক্ষে যথেষ্ট ইভিডেন্স নেই এবং সেফটি নিয়েও আনরিসলভড কনসার্ন রয়েছে; তাই সেলফ—এডমিনিস্ট্রেটেড কফি এনিমাকে কমপ্লিমেন্টারি বা অলটারনেটিভ সেলফ—কেয়ার হিসেবে রেকমেন্ড করা যায় না। [১]
শরীরকে আলাদা করে ‘ডিটক্স’ করতে হয় কি?
মানবদেহে বর্জ্য ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ সামলানোর নিজস্ব অত্যন্ত কার্যকর ব্যবস্থা রয়েছে। লিভার বিভিন্ন পদার্থ মেটাবলাইজ করে, কিডনি রক্ত থেকে বর্জ্য ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বের করে এবং ফুসফুস ও পরিপাকতন্ত্রও বিভিন্ন বর্জ্য অপসারণে ভূমিকা রাখে।
তাই সুস্থ মানুষের শরীর থেকে কথিত ‘টক্সিন’ বের করার জন্য কফি এনিমা প্রয়োজনÑএমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।
বরং ঝুঁকি আছে
কফি এনিমা একেবারে নিরীহ কোনো ঘরোয়া পদ্ধতি নয়। মেডিকেল লিটেরেচারে এর সঙ্গে পড়ষরঃরং/ঢ়ৎড়পঃড়পড়ষরঃরং, রহভবপঃরড়হ এবং বষবপঃৎড়ষুঃব ফরংঃঁৎনধহপব—এর মতো গুরুতর সমস্যার কেস রিপোর্ট রয়েছে। [১,৩—৫]
আরও উদ্বেগের বিষয় হলো, কফি এনিমা ব্যবহারের সঙ্গে সম্পর্কিত মৃত্যুর ঘটনাও মেডিকেল লিটেরেচােও রিপোর্ট করা হয়েছে। ১৯৮০ সালে ঔঅগঅ—তে প্রকাশিত একটি রিপোর্টে কফি এনিমা—সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনা বর্ণনা করা হয়। ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউটও কফি এনিমার সঙ্গে সম্ভাব্যভাবে সম্পর্কিত তিনটি মৃত্যুর রিপোর্টের কথা উল্লেখ করেছে; এর মধ্যে দুটি ক্ষেত্রে বষবপঃৎড়ষুঃব রসনধষধহপব—কে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। [২,৪]
তাই ‘হধঃঁৎধষ’, ‘পষবধহংব’ বা ‘ফবঃড়ী’—এই শব্দগুলো ব্যবহার করা হলেই কোনো পদ্ধতি নিরাপদ কিংবা কার্যকর হয়ে যায় না।
শেষ কথা
কফি এনিমা নিয়ে বর্তমান প্রচারণা নতুন মনে হলেও এর পেছনের ‘ডিটক্স’ ধারণাটি অনেক পুরনো। কিন্তু কোনো পদ্ধতি বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছেÑএটি সেই পদ্ধতি কার্যকর হওয়ার বৈজ্ঞানিক প্রমাণ নয়।
এখন পর্যন্ত নির্ভরযোগ্য গবেষণা প্রমাণ করতে পারেনি যে কফি এনিমা শরীর ডিটক্স করে, লিভার পরিষ্কার করে কিংবা কোনো রোগ প্রতিরোধ বা চিকিৎসায় উল্লেখযোগ্য উপকার করে। বরং এর ক্ষতির ডকুমেন্টেড ইভিডেন্স রয়েছে। [১,২]
সুস্থ থাকার জন্য শরীরকে কফি দিয়ে ‘পরিষ্কার’ করার দরকার নেই। দরকার সুষম খাদ্য, পর্যাপ্ত পানি, নিয়মিত শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত ঘুম এবং প্রয়োজন অনুযায়ী প্রমাণভিত্তিক চিকিৎসা।
মনে রাখা দরকার, সামাজিক যোগাযোগমাধ্যমের দাবি নয়, স্বাস্থ্যসংক্রান্ত সিদ্ধান্তের ভিত্তি হওয়া উচিত বৈজ্ঞানিক প্রমাণ।
References
1. Son H, Song HJ, Seo HJ, et al. The safety and effectiveness of self-administered coffee enema: A systematic review of case reports. Medicine (Baltimore). 2020;99(36):e21998. doi:10.1097/MD.0000000000021998. PMID: 32899046.
2. National Cancer Institute (NCI). Gerson Therapy (PDQ®)-Health Professional Version. PDQ Integrative, Alternative, and Complementary Therapies Editorial Board. National Cancer Institute.
3. Margolin KA, Green MR. Polymicrobial enteric septicemia from coffee enemas. West J Med. 1984;140(3):460. PMID: 6710988.
4. Eisele JW, Reay DT. Deaths related to coffee enemas. JAMA. 1980;244(14):1608-1609. PMID: 7420666.
5. Nagasaki A, Takamine W, Takasu N. Severe hyperkalemia associated with ‘alternative’ nutritional cancer therapy. Clinical Nutrition. 2005;24(5):864-865. PMID: 16083995.
মূল গবেষণাটি সরাসরি দেখতে: 2020 Systematic Review - PubMed Ges National Cancer Institute - Gerson Therapy & Coffee Enemas| Systematic review—টির গুরুত্বপূর্ণ finding হলো—effectiveness দেখানো কোনো study পাওয়া যায়নি, কিন্তু adverse events—এর ৯টি case report পাওয়া গেছে। (PubMed)
