ওবামাকেয়ারে ওভারচার্জ করায় প্রেসিডেন্টের || ৫০০ ডলারের রিবেট চেকের প্রতিশ্রম্নতি
বাঙালী প্রতিবেদনঃ শুক্রবার সকালে এসোসিয়েটেড প্রেস জানালো, ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে ১০ লক্ষাধিক আমেরিকানকে তারা এককালীন ৫০০ ডলারের রিবেট চেক পাঠাবে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, বাইডেন শাসনামলে এই প্রায় এক মিলিয়ন আমেরিকান যারা এফোর্ডেবল কেয়ার এ্যাক্ট বা ওবামাকেয়ারে নাম লিখিয়েছিলেন তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছিল। এই অর্থ ফেরত দেয়ার উদ্দেশে এই ৫০০ ডলারের চেক পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসোসিয়েটেড প্রেস বলছে, বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের একটি প্রি—রেকর্ডেড ভিডিও ক্লিপ হোয়াইট হাউজের ‘এক্স’ একাউন্টে পোস্ট করা হয়, সেখানে প্রেসিডেন্ট এই ৫০০ ডলারের রিবেট চেক প্রদানের কথা বলেন।
উল্লেখ্য, বুধবার ডালাসে অনুষ্ঠিত মিডটার্ম রিপাবলিকান কনভেনশনে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিটি প্রাপ্তবয়স্ক আমেরিকানকে এককালীন ৫০০০ ডলার প্রদানের ঘোষণার পরদিনই এই ৫০০ ডলারের রিফান্ড প্রদানের ঘোষণা দিলেন। তবে প্রেসিডেন্ট বাইডেনের শাসনামলে ওবামাকেয়ারে যে ওভারচার্জ করা হয়েছে এ বিষয়ে বিশেষজ্ঞদের মতভেদ থাকলেও এখন যে অতিরিক্ত চার্জ করা হচ্ছে এই হেলথকেয়ার সার্ভিসে সে বিষয়ে কোনো মতভেদ নেই বলে উল্লেখ করেছে এসোসিয়েটেড প্রেস।
