নিউইয়র্ক সিটির রাস্তায় টেসলার সেলফ—ড্রাইভিং ট্যাক্সি ক্যাব

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বৃহস্পতিবার জানাল, এই শহরে ইলন মাস্কের টেসলা সাইবারক্যাব রাস্তায় চলাচল শুরু করেছে। আর টেসলা বলছে, তারা এই স্টিয়ারিং হুইল ছাড়া সম্পূর্ণ সেলফ ড্রাইভিং ট্যাক্সি গত সপ্তাহে আমেরিকার ৬টি ব্যস্ত সিটিতে কার্যক্রম শুরু করেছে। এই ছয় সিটি হলো টেক্সাস ফ্লোরিডার। সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চালিত এই ট্যাক্সি ফ্লিটের সাথে যোগাযোগের একমত্র মাধ্যম এ্যাপ। টেসলার ঘোষণায় নিউইয়র্ক সিটির কথা উল্লেখ না থাকলেও কয়েকজন সাংবাদিক ব্যতিক্রমধমীর্ বালিরং টেসলা গাড়ি দেখে সাইবারক্যাব শনাক্ত করেছে। পাঁচ বরোতেই এই ক্যাব চলতে দেখা গেছে। তবে এইসব ট্যাক্সিতে ড্রাইভিং সিটে মানুষ বসে থাকতে দেখা গেছে বলেও তারা উল্লেখ করেছে।

নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের কর্মকর্তারা জানান টেসলাসুপারভাইজডসেলফড্রাইভিং ট্যাক্সি পচিালনা করছে। এইসব গাড়ি সেলফড্রাইভিং হলেও ড্রাইভার যে কোনো সময় একে নিয়ন্ত্রণ করতে পারে, যদি প্রয়োজন হয়।

এইসব সেলফড্রাইভিং টেসলা ট্যাক্সি ক্যাবের ড্রাইভারদের সাংবাদিকরা প্রশ্ন করলে তারা উত্তর দেয়া থেকে বিরত ছিল। সাংবাদিকরা জানান, যে কয়েকটি টেসলা ক্যাব তারা শনাক্ত করেছে সেগুলোর লাইসেন্স প্লেট টেক্সাসের। এইসব ট্যাক্সির সামনে সাইবারক্যাবের লোগো আছে।

গত বছর নিউইয়র্ক সিটি গুগলের প্যারেন্ট কোম্পানি আলফাবেট পরিচালিত সেলফ ড্রাইভিং ট্যাক্সি ওয়েমোকে মাসের জন্য অনুমতি দেয়। বছরের শুরুতে গভর্নর ক্যাথি হকুল সেই অনুমতি বাতিল করে খুবই সীমিত সংখ্যক সেলফ ড্রাইভিং ট্যাক্সির জন্য অনুমতি দেন।

Related Posts