হঠাৎ ঘাড় শক্ত হলে-
ডা. মো. আহাদ হোসেনঃ অনেক সময় হঠাৎ করে ঘাড় শক্ত হয়ে যাওয়া বা স্টিফ নেকের সমস্যা হতে পারে। এতে ঘাড় ডানে বা বাঁয়ে সরালে প্রচণ্ড ব্যথা হয়। কোনো কোনো ক্ষেত্রে ঘাড় নড়ানো কঠিন হয়ে পড়ে।
কারণ
● ঘাড়ে কোনো আঘাত লাগা
● ঘুমানোর সময় ঘাড় বেকায়দা অবস্থায় থাকা
● কাজের ফাঁকে হঠাৎ ঘাড় ঘোরানোর সময় কোনো মাংসপেশি বা লিগামেন্ট ইনজুরড হলে এ ধরনের ব্যথা হতে পারে
● দীর্ঘ সময় কম্পিউউটার বা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা
● খেলাধুলাজনিত কারণে স্পোর্টস ইনজুরি হলে
● দীর্ঘমেয়াদি আর্থ্রাইটিস রোগ
● মেরুদণ্ডের সূক্ষ¥ জয়েন্ট ও ডিস্কে সমস্যা হলেও ঘাড়ে ব্যথা হতে পারে
করণীয়
● হঠাৎ ঘাড় ব্যথা বা শক্ত হয়ে গেলে দ্রুত বা তাড়াহুড়া করে নাড়ানোর চেষ্টা করা যাবে না
● বাসায় গরম ছেঁক দেওয়া যেতে পারে
● চিকিৎসকের পরামর্শে স্বাভাবিক ব্যথার ওষুধ পাঁচ থেকে সাত দিন খাওয়া যেতে পারে
● নেক কলার ব্যবহার করা যেতে পারে, তবে তা সব সময়ের জন্য নয়
● বাসায় ব্যথা নিরাময়ে ব্যর্থ হলে ফিজিওথেরাপির সাহায্য নেওয়া যেতে পারে।
এ ক্ষেত্রে মাইক্রোওয়েভ ফিজিওথেরাপি এবং এরপর ম্যানুয়াল রিলিজের মাধ্যমে ফিজিওথেরাপি খুবই কার্যকর
● ব্যথা নিয়ে কোনো ধরনের ব্যায়াম করা যাবে না। তবে ফিজিওথেরাপির মাধ্যমে ব্যথার উন্নতি হলে ব্যায়ামের চেষ্টা করা যেতে পারে
কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন
● প্রচণ্ড জ্বরের পরে ঘাড়ে ব্যথা হলে
● আঘাতের কারণে তীব্র ঘাড়ে ব্যথা মেরুদণ্ডের সমস্যার কারণ হলে।
● ঘাড়ের ব্যথা হাত পর্যন্ত চলে এলে বা হাতের আঙুলের মাথা অবশ অনুভব করলে
● সপ্তাহখানেক স্বাভাবিক প্রচেষ্টায় ব্যথার উন্নতি না হলে
