ইউএস ওপেন ২০২৬ প্রথমবারের মতো প্রথম রাউন্ড থেকে বিদায় জোকোভিচের

স্পোর্টস প্রতিবেদনঃ ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে প্রথমবারের মতো বিদায় নিয়েছেন ৩৯ বছর বয়সী সার্বিয়ান সুপারস্টার নোভাক জোকোভিচ। আজ সোমবার সকালে নিউইয়র্কে অনুষ্ঠিত ম্যাচে তাকে হারিয়ে দেন আর্জেন্টিনার মারিয়ানো নাভোনে। হারের পর কেঁদেছেন ২৪ বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন জোকোভিচ। প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৬ বছর বয়সী তারকা ভেনাস উইলিয়ামসও।

জোকোভিচকে (), , , , গেমে হারিয়েছেন নাভোনে। চতুর্থ বাছাই জোকোভিচের জন্য ফ্লাশিং মিডো এক দুর্গের মতোই। এখানে তিনি চারবার শিরোপা জিতেছেন। সেখানেই হারলেন অখ্যাত এক খেলোয়াড়ের কাছে। ২০০৬ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ডস্লামের প্রথম রাউন্ডে হারলেন জোকোভিচ, আর ফ্লাশিং মিডোতে প্রথমবার। হারের পর আবেগাপ্লুত খেলোয়াড় বলেন, ‘এটা পরিষ্কার যে, কোর্টে এটা আমার জন্য এক ভয়ংকর অনুভুতি। মারিয়ানোকে ধন্যবাদ জানাই। সে খুব ভালো একটি ছেলে আর লড়াকু। তবে আমি নিজের খেলাটা উপভোগ করতে পারিনি।

হারের পর কেঁদেছেন জোকোভিচ। কোনোমতে কষ্ট চাপা দিয়ে ২৫ বছর বয়সী মারিয়ানো অভিনন্দন জানান জোকোভিচ। ৪৯ র্যাংকধারী মারিয়ানোর ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় জয়। তবে প্রতিপক্ষকে সম্মান দেখানোর পর লকার রুমে ফিরে যাওয়ার সময় আবার কান্নায় ভেঙে পড়েন তিনি। হয়তো ভাবছেন, ফ্লাশিং মিডো থেকে এটাই তার শেষ বিদায়।

মার্গারেট কোর্টকে ছাড়িয়ে রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের অভিযান আরেকবার ব্যর্থ হলো জোকোভিচের। দুজনেরই ঝুলিতে সমান ২৪টি গ্র্যান্ডস্লাম শিরোপা জ্বলজ্বল করছে।

সত্যিই জোকোভিচের সুযোগ শেষ হয়ে আসছে। শীর্ষ র্যাংকধারী ইয়ান্নিক সিনার চোটের কারণে এবার খেলছেন না, আর গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ কব্জির চোটে দীর্ঘ সময় ভুগে কেবলই কোর্টে ফিরেছেন। কাজেই, এবার শিরোপা জয়ের ভালো সুযোগ ছিল জোকোভিচের। তবে তিনি প্রথম রাউন্ডের বৈতরণীটাই পার হতে পারলেন না।

ইউএস ওপেনে গত সাত আসরে অন্তত সেমিফাইনাল খেলেছেন জোকোভিচ। যদিও এবার প্রচণ্ড গরমে তিনি হাঁসফাঁস করছিলেন।

মেয়েদের এককে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলা ভেনাস উইলিয়ামসকে , () গেমে হারিয়েছেন তারই স্বদেশী সোফিয়া কেনিন। নিয়ে এককে টানা ১৫ ম্যাচে হারলেন ভেনাস, যিনি ইউএস ওপেনে দুবারের শিরোপাজয়ী।

Related Posts