তাওহীদ হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

স্পোর্টস প্রতিবেদনঃ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন জাতীয় দলের তারকা ব্যাটার তাওহীদ হৃদয়। পচেফস্ট্রুমে ৩৫০ রান করে তিনি অপরাজিত থাকেন। তার বীরত্বপূর্ণ ট্রিপল সেঞ্চুরিতে ভর করেই দক্ষিণ আফ্রিকাদলের বিপক্ষে চারদিনের ম্যাচে ড্র করে বাংলাদেশদল। রকিবুল হাসান তামিম ইকবালের পর প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়। তার রাজসিক ট্রিপল সেঞ্চুরিতে ভর করে আজ বুধবার চতুর্থ শেষ দিন উইকেটে ৬৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এর আগে প্রোটিয়ারা ৫১২ রান তুলে অলআউট হয়েছিল। বাংলাদেশদল চতুর্থ দিন প্রায় শেষ পর্যন্ত ব্যাট করায় ম্যাচটি ড্র হয়ে যায়। এর আগে প্রথম ম্যাচে ইনিংস ৪১৩ রানের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশদল।

ওবাংলাদেশদল ৩৭ রানে উইকেট হারিয়ে ফেলার পর ম্যাচের দ্বিতীয় দিনে উইকেটে আসেন হৃদয়। ৮১ বলে ৩৪ রান করে মোহাম্মদ নাঈম ৫৪ বলে ২৯ রান করে আউট হয়ে যান আফিফ হোসেন। পরে জাকের আলীর (৯৪) সঙ্গে পঞ্চম উইকেটে গড়েন ১৫১ রানের জুটি। এরপর সাইফউদ্দিনের সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিতে ১৮৫ রান যোগ করেন। আজ বুধবার সকালে উইকেট হারিয়ে ফেলে অতিথিরা। অষ্টম উইকেট পতনের সময় হৃদয়ের রান ২২৫। এরপর রেজাউর রহমানের (১০১ বল খেলে ৩১ রানে অপরাজিত) সহযোগিতায় ট্রিপল সেঞ্চুরি করেন তাওহীদ।

Related Posts