জ্যামাইকার হিলসাইড এভেন্যুতে বর্ণাঢ্য জন্মাষ্টমী প্যারেড

অজিৎ ভৌমিকঃ হিন্দু ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন তথা জন্মাষ্টমী উপলক্ষে সেপ্টেম্বর শনিবার নিউইয়র্কে সনাতনী ধর্মাবলম্বীদের ঢল নেমেছিল কুইন্সের হিলসাইড এভিনিউতে। সনাতনী ধর্মাবলম্বী নারীপুরুষেরা পড়ন্ত বিকেলে বর্ণাঢ্য এক শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সংগঠনের ব্যানারে। এর আগেব্যাক টু স্কুলউপলক্ষে শতাধিক শিশুশিক্ষার্থীর মধ্যে স্কুল সামগ্রীসহ ব্যাকপ্যাক বিতরণ করা হয়। শোভাযাত্রায় অংশ নিয়ে বহুজাতিক সমাজে ধর্মীয় সম্প্রীতির জয়গান গেয়েছেন কংগ্রেসউয়োম্যান গ্রেস মেং, সিটি কম্পট্রোলার মার্ক লেভিন, স্টেট এ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে (৩২) ডেমোক্রেট প্রার্থী নাথানিয়েল হ্যাজিকাইয়া প্রমুখ। তারা বিশাল শোভাযাত্রার শুরুতে কেক কেটে শ্রীকৃষ্ণের জন্মদিনের মাহাত্ম ছড়িয়ে দেন সমগ্র কম্যুনিটিতে। প্রার্থনা করা হয় মানবতার শোকশান্তি আর সমৃদ্ধির জন্যে।

সময় নির্বাচিত জনপ্রতিনিধিগণের পাশে ছিলেন নাভা (নিউ আমেরিকান ভোটার এ্যাসিস্ট্যান্স) প্রেসিডেন্ট দীপা নাথ, সেক্রেটারি তাইবা আহমেদ, পরিচালনা পরিষদের চেয়ারম্যান হরি শুক্লা, একাত্তর জেনোসাইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন . প্রদীপ কর, বাংলাদেশ হিন্দুবৌদ্ধখ্রিস্টান ঐক্য পরিষদের নেতা . দ্বীজেন ভট্টাচার্য, শিতাংশু গুহ, ভজন সরকার, প্যারেড আয়োজক কমিটির আহবায়ক ইন্দ্রজিৎ সরকার, কোকনভেনর শক্তি দাসগুপ্ত, অর্জুন কর্মকার, শ্রীবাস দেবনাথ, উৎপল কর্ম্কার, সুবল দেবনাথ, সনাতনী হিন্দু সম্প্রদায়ের নেতা দীপক চক্রবর্তী প্রমুখ। পুরো কর্মসূচির সমন্বয় এবং নেতৃত্ব দিয়েছেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার . দিলীপ নাথ।

শোভাযাত্রার প্রস্তুতিলগ্নে জন্মাষ্টমীর আলোকে সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণাতিথি, সবিতা দাস রুনা রায়। আর শ্রীকৃষ্ণের মহানুভবতার আমেজেই ১৭৫ স্ট্রিটের মেজর পার্ক থেকে শুরু হওয়া শোভাযাত্রা (প্যারেড) হিলসাইড এভেন্যুর ওপর দিয়ে ঢাকঢোল আর মানবতার জয়গানে ১৫০ স্ট্রিট পর্যন্ত পরিভ্রমণ করে। শোভাযাত্রাকালীন থমকে যায় বাংলাদেশী অধ্যুষিত এই জনপদ।

প্যারেড শেষে আয়োজকরা প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন পুরো অনুষ্ঠানে ব্যাপকভাবে সাড়া দেয়ার জন্যে।

Related Posts