কানেকটিকাট স্টেটে সোনালী এক্সচেঞ্জের সেবা কার্যক্রম শুরু
নিউইয়র্কঃ সোনালী এক্সচেঞ্জ কোং ইনক্, যুক্তরাষ্ট্র, বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। সোনালী এক্সচেঞ্জ প্রায় দীর্ঘ ৩২ বছর যাবৎ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের মাঝে রেমিট্যান্স সেবা প্রদান করে যাচ্ছে। বর্তমানে সোনালী এক্সচেঞ্জ নিউইয়র্ক, নিউ জার্সি, মিশিগান, জর্জিয়া, মেরিল্যান্ড, ফেস্নারিডা, ভার্জিনিয়া, কানেকটিকাট ও পেনসিলভেনিয়ায় রেমিট্যান্স সেবা প্রদানের কাজ পরিচালনা করছে।
বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা তথা প্রবাসীদের রেমিট্যান্স সেবা প্রদানের জন্য কানেকটিকাট ডিপার্টমেন্ট অব ব্যাংকিং থেকে সোনালী এক্সচেঞ্জ কোং ইনক্, সম্প্রতি মানি ট্রান্সমিটার লাইসেন্সের অনুমোদন লাভ করেছে। ফলে এখন থেকে কানেকটিকাটে বসবাসরত বাংলাদেশীরা মোবাইল এ্যাপ ও কোম্পানির ওয়েবসাইট ব্যবহার করে এবং বিভিন্ন স্টেট এ সোনালী এক্সচেঞ্জের ৯টি শাখা/বুথ এর রেজিস্টার্ড ঠিকানায় বিভিন্ন ধরনের চেক বা অন্যান্য মানিটারি ইন্সট্রুমেন্ট মেইল করেও বিনা খরচে, দ্রুততম সময়ে ও নিরাপদে বাংলাদেশে প্রিয়জনদের নিকট টাকা পাঠাতে পারবেন। সোনালী এক্সচেঞ্জের মোবাইল এ্যাপ ডাউনলোড ও রেজিস্ট্রেশন করতে এনড্রয়েড ফোনের গুগুল প্লেস্টোর থেকে এবং আইফোন এর এ্যাপস্টোর থেকে ঝড়হধষর ঊীপযধহমব লিখে সার্চ দিলেই সোনালী এক্সচেঞ্জের লগো সম্বলিত ঝঊঈও মোবাইল এ্যাপটি দেখা যাবে এবং সহজেই ভ্যালিড স্টেট আইডি/ড্রাইভার আইডির ছবি তুলে নিমিষেই ্রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
সোনালী এক্সচেঞ্জ কোং ইনক্, যুক্তরাষ্ট্র এর প্রেসিডেন্ট এন্ড চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ মহসিন কবীর সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে প্রিয়জনদের নিকট রেমিট্যান্স প্রেরণ করে বাংলাদেশের আর্থ—সামাজিক উন্নয়নে গর্বিত অংশীজন হওয়ার পাশাপাশি দেশের ফরেন কারেন্সি রিজার্ভ বৃদ্ধির ক্ষেত্রে সক্রিয় অংশীদার হওয়ার জন্য সকল রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি মোবাইল এ্যাপ ডাউনলোড ও রেজিস্ট্রেশনসহ রেমিট্যান্স সংক্রান্ত যে কোন সেবার জন্য তথ্য পেতে ২১২—৮০৮—০৭৯০ এই নম্বরে সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যোগাযোগ করার জন্য আহ্বান করেন।
সোনালী এক্সচেঞ্জ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করা যেতে পারে . সংবাদ বিজ্ঞপ্তির।
