জ্যামাইকায় উদ্বোধন জলখাবার রেস্টুরেন্ট
নিউইয়র্ক (ইউএনএ)ঃ কুইন্সের জ্যামাইকায় উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন নতুন রেষ্টুরেন্ট জল খাবার। ১৬৮—০১ জ্যামাইকা এভিনিউ, নিউইয়র্ক ঠিকানায় প্রতিষ্ঠিত রেস্টুরেন্টটি ১৭ জুলাই অপরাহ্নে এক গুচ্ছ বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রেস্টুরেন্টটির অন্যতম কর্ণধার তাসলিম খান ও মনোরঞ্জন ঘোষ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, যুক্তরাষ্ট্র জাসদ নেতা আনোয়ার হোসেন লিটন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আনিসুল কবীর জাসিরসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
সংশ্লিষ্টরা জানান, দেশীয় স্বাদের সেরা মিষ্টির পাশাপাশি সকল প্রকার বাংলাদেশী খাবার সুলভমূল্যে পাওয়া যাবে রেস্টুরেন্টটিতে। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ আর রাতের খাবারের ব্যবস্থা থাকবে। সকল খাবার হালাল এবং ফ্রেশ। ক্রেতাদের স্বার্থে রেস্টুরেন্টটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। উদ্বোধন উপলক্ষে আগামী ১৬ আগস্ট পর্যন্ত সকল প্রকার খাবারে থাকবে ১৫% ডিসকাউন্ট। পিকনিক, বার্থডে, ক্যাটারিং সহ যেকোন অনুষ্ঠানের জন্য কেটারিংএর অর্ডারও গ্রহণ করা হচ্ছে বলে রেস্টুরেন্টের কর্ণধাররা জানান।
