ফেসবুকে আইসের বিরুদ্ধে লেখালেখির খেঁাজ চেয়েছে হোমল্যান্ড
বাঙালী প্রতিবেদনঃ খবরটি দিয়েছে নিউইয়র্ক টাইমস। যারা বর্তমান প্রশাসনের ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকান্ডের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় কোনো মন্তব্য করবে তাদের চিহ্নিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এ কারণে এই বছরের শুরুতে যেসব টেক কোম্পানি এইসব সোশাল মিডিয়া নিয়ন্ত্রণ করে তাদের কাছে চিঠি পাঠিয়ে বিরোধিতাকারীদের নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর চেয়েছে। নিউইয়র্ক টাইমস বলছে সম্প্রতি ফেসবুক ও ইন্সটাগ্রামের মালিকানাধীন প্রতিষ্ঠান গুগল, মেটা, রেডিট, ডিসকোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির চিঠি পেয়েছে।
সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের কাছ থেকে নিউইয়র্ক টাইমস জানতে পেরেছে, গুগল, মেটা, রেডিট প্রশাসনের অনুরোধ অনুসারে কিছু তথ্য দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, অনেকে তাদের পরিচয় গোপন রেখে অন্য নামে একাউন্ট খুলে সরকারের কর্মকান্ডের বা বিশেষ করে আইসের সমালোচনা করছে। তাদের তথ্য সংগ্রহ করার জন্য ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সাপিনা জারি করেছে।
যাদের সোশাল মিডিয়া কর্মকান্ডের জন্য তথ্য ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিতে পাঠানো হয়েছে, এমন কয়েকজনের পক্ষে আইনি লড়ছে পেনসিলভেনিয়ার আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন।
নিউইয়র্ক টাইমস বলছে, সিলিকন ভ্যালির সাথে ফেডারেল সরকারের সম্পর্ক বেশ সেনসিটিভ। কারণ তারা প্রায় টেক কোম্পানির কাছে ব্যবহারকারী বা ভোক্তাদের তথ্য চেয়ে পাঠায়। এ ব্যাপারে সবসময় সরকারের অনুরোধ রক্ষা সম্ভব হয় না, প্রিভেসি এ্যাক্ট ও সাংবিধানিক কারণে।
