আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৮১
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী ও পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে যারা শিক্ষকতা ও গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ
ড. সাজ্জাদুর রহমান
টেক্সাস এএন্ডএম ইউনিভার্সিটি, স্যান এন্টোনিওর কলেজ অব বিজনেসের ডিপার্টমেন্ট অব একাউন্টিং এন্ড ফিনান্সের এসোসিয়েট প্রফেসর ডা. সাজ্জাদুর রহমান। তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ১৯৯৪ সালে ইকোনমিক্সে বি.এসসি. করেন। এরপর ২০০১ সালে ম্যাকহান্টার ইউনিভার্সিটি থেকে বিজনেসে ডিপ্লোমা করে ২০০২ সালে একই ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে এম.এ. করেন। ২০১০ সালে ক্যানাডার ইউনিভার্সিটি অব ক্যালগেরি থেকে ইকোনমিক্সে পিএইচ.ডি করেন।
ড. শাকিল কাসেম
ক্যানসাস স্টেট ইউনিভার্সিটির কলেজ অব আর্কিটেকচার প্লানিং এন্ড ডিজাইনের ল্যান্ডস্কেপ আর্কিটৈকচার এন্ড রিজওনাল এন্ড কম্যুনিটি প্লানিংএর এসোসিয়েট প্রফেসর ড. শাকিল কাসেম। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ২০০৫ সালে বিইউআরপি এবং ২০০৮ সালে এমইউআরপি করেন। ২০১৬ সালে ইউনিভার্সিটি অব ইলিনয়, আরবানা—শ্যাম্পেইন থেকে পিএইচডি করেন।
ড. ফারজানা ঈশিতা
লুইজিয়ানার ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্সের কম্পু্যটার সাইন্সের এসোসিয়েট প্রফেসর ড. ফারজানা ঈশিতা। তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ২০০৭ সালে কম্পু্যটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংএ বি.এসসি. এবং ২০১৮ সালে একই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন। ২০১৪ সালে তিনি কম্পু্যটার সাইন্সে পিএইচ.ডি করেন ক্যানাডার ইউনিভার্সিটি অব সাসকেচুয়ান থেকে।
