১ আগস্ট জে—প্যাকে হতে যাচ্ছে || ৬টি নাটক নিয়ে ঢাকা ড্রামার ৩০ বছর পূর্তি

লিটু আনামঃ যুক্তরাষ্ট্রে বাংলা সিনেমার প্রচার প্রসারে আগামী আগস্ট জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বসতে যাচ্ছেনিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’ —এর প্রথম আসর। আমেরিকায় বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শক, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, কলাকুশলী এবং সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে উৎসবে প্রদর্শিত হবে নির্বাচিত বাংলা চলচ্চিত্র এবং প্রদান করা হবে বিভিন্ন বিভাগে বিশেষ সম্মাননা। পাশাপাশি থাকবে দেশবিদেশের বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, অভিনয়শিল্পী, নির্মাতা অতিথিদের অংশগ্রহণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং রেড কার্পেট আয়োজন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের মূল লক্ষ্য হলো বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তোলা, নতুন নির্মাতাদের উৎসাহিত করা এবং বিশ্বব্যাপী বাংলা ভাষা সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখা।

ফিল্মপ্রেমী, গণমাধ্যমকর্মী এবং প্রবাসী বাংলাদেশিসহ সকলকে অনুষ্ঠানে উপস্থিত থেকে এই আন্তর্জাতিক আয়োজনকে সফল করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রিয়জন ফিল্মস এবং লেমন স্টুডিও যৌথভাবে আয়োজন করেছে এই বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। সার্বিক সহযোগিতায় থাকছে আমেরিকান বাংলাদেশী প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ) শর্টফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম এবং পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এই তিনটি ক্যাটাগরিতে নির্মিত সকল বাংলা চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে জুলাই ৩০ থেকে দিন এবং সেরাদের পুরস্কার প্রদান করা হবে। এবিষয়ে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের আহবায়ক অলিভ আহমেদ জানান, ‘আমরা চেষ্টা করছি আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি প্লাটফর্ম তৈরি করতে।সদস্য সচিব লিটু আনাম বলেন, আমাদের এই আয়োজনের সাথে আছে আমেরিকান বাংলাদেশী প্রডিউসার এসোসিয়েশন। তারা আমাদের নিশ্চিত করেছেন যে সেরাদের ওপর তারা বিনিয়োগ করবেন। ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে আছেন চলচ্চিত্র নির্মাতা পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর তানভীর সানি।

মূল আয়োজনের পূর্বে  ৩দিন ব্যাপি চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে প্রথমদিন ৩০ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রবিলাই’, তথ্যচিত্রকনসার্ট ফর বাংলাদেশ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সোহেল রানা বয়াতিরনয়া মানুষ দ্বিতীয়দিন ৩১ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রইশপাইটঞযব ঊঃবৎহধষ ঔড়ঁৎহবুএবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মিশুক মনিরদেয়ালের দেশ তৃতীয়দিন আগস্ট প্রদর্শিত হবে জায়েদ খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রআমেরিকান ড্রিমঈদ মোবারকএবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, রাইসুল ইসলাম অনিকেরবিশ্বাস করেন ভাই প্রসূন রহমানেরশিকড় আর আগস্ট অনুষ্ঠিত হবে মূল আয়োজন।

Related Posts