ইউএসবিসিসিআই’র উদ্যোগে আমেরিকার ২৫০ বছর পূর্তি অনুষ্ঠান বুধবার
বাঙালী প্রতিবেদনঃ ইউএস—বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ইউএসবিসিসিআই আমেরিকার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। এই উপলক্ষে আগামী বুধবার ২৯ জুলাই ‘টু হানড্রেড ফিফটি ইয়ার্স অব সার্ভিস এন্ড বিয়োন্ড’ নামে অনুষ্ঠান হবে লাগোয়ার্ডিয়া ডাবল ট্রি হিলটনে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কংগ্রেসউয়োম্যান গ্রেস মেং। ইউএসবিসিসিআই এর প্রেসিডেন্ট লিটন আহমেদ জানান, গ্রেস মেং এই অনুষ্ঠানের কীনোট স্পিকার এবং স্ট্রাটেজিক পার্টনার।
অনুষ্ঠানসূচিতে থাকবে বেলা ১২টায় উদ্বোধন, কীনোট স্পিকারের ভাষণ, বিশিষ্ট ব্যক্তিদের ইউএসএ টু হানড্রেড ফিফটি সার্ভিস এন্ড এক্সিলেন্স এওয়ার্ড প্রদান, নেটওয়ার্কিং লাঞ্চ এবং বেলা ২টায় সমাপনী।
এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করা যেতে পারে ২১২—৩৪৭—৬৩৬৪ নম্বরে।
