বাংলাদেশ মেডিকেল এসোসিশনের || নতুন সভাপতি হলেন ডা. বর্ণালী হাসান

বাঙালী প্রতিবেদনঃ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অব নর্থ আমেরিকার নিউইয়র্ক চ্যাপ্টারের ৩০তম কনভেনশন ২০২৬ হয়ে গেল গত ৩১ অক্টোবর শনিবার। ইউনিয়নডেলের লংআইল্যান্ড মেরিয়টে আয়োজিত এই কনভেনশনে ছিল সিএমই বিষয়ে আলোচনা, বিজনেস মিটিং এবং শেষে গালা নাইট।

এই কনভেনশনে কংগ্রেসউয়োম্যান গ্রেস মেং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নিউইয়র্ক চ্যাপ্টারকে প্রোক্লেমেশন প্রদান করেন। অনুষ্ঠানে তার উপস্থিতির কথা থাকলেও নির্বাচনী ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তার প্রতিনিধি হিসাবে এসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. বর্ণালী হাসানের হাতে প্রোক্লেমেশন তুলে দেন ভিএনএস হেলথের ডিরেক্টর সালেহ আহমেদ।

অনুষ্ঠানের শেষে গালা নাইটে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী লুইপা, প্রতীক হাসান, ড. মিমু তাসনিম।

এই কনভেনশনের আহবায়ক ছিলেন ড. কাজী টি. রহমান। যুগ্ম আহবায়ক ডা. আতাউল চৌধুরী তুষার, ডা. রোকেয়া চৌধুরী, ড. জারিন আল—তারিক। কনভেনশনে গঠিত নতুন কমিটির প্রেসিডেন্ট হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডা. বর্ণালী হাসান, ভাইস প্রেসিডেন্ট ডা. মো. শাহ আলম, জেনারেল সেক্রেটারি ডা. কানিজ নিলুফার বাবু, ট্রেজারার ডা. মো. নাফিসুর রহমান, অর্গানাইজিং সেক্রেটারি ডা. শাহেদ এম. হাসনাইন (বকুল), এডুকেশন এন্ড সাইন্টিফিক সেক্রেটারি ডা. আরিফ বিন সালেহ, সোশাল এন্ড কালচারাল সেক্রেটারি ডা. মহসিন জামান, ইয়াং ফিজিশিয়ান সেক্রেটারি ডা. কাজি আসিফ হিলমি। মেম্বার এ্যাট লার্জ ডা. মো. আনোয়ার শাহাদাত, ডা. জাহানারা রেজা ও ডা. আবুল কাসেম। নতুন কমিটির নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডা. এ.এস.এম জুন্নুন চৌধুরী। কমিশনার ডা. রুমানা সবুর ও ডা. এএএম এ বাকি।

বিদায়ী কমিটির সভাপতি ডা. আতাউল এইচ. ওসমানি ও জেনারেল সেক্রেটারি ডা. মো. শাহ আলম নতুন কমিটির হাতে দায়িত্ব অর্পন করে সকলকে অভিনন্দন জানান।

Related Posts