আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৯৬

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী ও পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে যারা শিক্ষকতা ও গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ ড. ইসমত ফারজানা

আইওয়া স্টেট ইউনিভার্সিটির ইলেকট্রিকেল এন্ড কম্পু্যটার ইঞ্জিনিয়ারিংএর এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. ইসমত ফারজানা। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং থেকে ২০১১ সালে বি.এসসি. করেন। এরপর ২০১৯ সালে ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিকেল এন্ড কম্পু্যটার ইঞ্জিনিয়ারিংএ পিএইচ.ডি. করেন। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্টা বারবারা ম্যাটেরিয়ালস ডিপার্টমেন্টে পোস্ট ডক্টরাল গবেষক হিসাবে কাজ করেন।

ড. আনহার ভুঁইয়া

ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস, লাওয়েলের ফ্রান্সিস কলেজ অব ইঞ্জিনিয়ারিংএ ইলেকট্রিকেল এন্ড কম্পু্যটার ইঞ্জিনিয়রিংএর এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আনহার ভুঁইয়া। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ২০১৪ সালে ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংএ বি.এস. করেন। এরপর ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটি কলাম্বাস থেকে ইলেকট্রিকেল ইঞ্জিনিয়ারিংএ এম.এস. করে একই ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে পিএইচডি করেন।

ড. এমরানুল হক

ফিলাডেলফিয়া কলেজ অব অস্টিওপ্যাথিক মেডিসিন সাউথ জার্সির ডিপার্টমেন্ট অব বায়ো মেডিকেল সাইন্সের এসোসিয়েট প্রফেসর অব এনাটমি ড. এমরানুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০২ সালে এ্যানথ্রোপলজিতে বি.এসএস এবং পরের বছর একই বিষয়ে এম.এসএস করেন। ২০০৫ সালে ইউনিভার্সিটি অব শিকাগো থেকে ফিজিক্যাল এ্যানথ্রোপলজিতে এম.এস করেন। ২০১৩ সালে সুনির স্টোনিব্রুক ইউনিভার্সিটি থেকে ফিজিকেল এ্যানথ্রোপলজিতে পিএইচডি করেন।

Related Posts