আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৯১
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী ও পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে যারা শিক্ষকতা ও গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ
প্রফেসর মো. শাহাদাত হোসেন
দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস এ্যাট আর্লিংটনের ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিংএর প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন। তিনি ১৯৯৪ সালে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংএ বি.টেক করে এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে ১৯৯৭ সালে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং করেন জিও—টেকনিকেল ইঞ্জিনিয়ারিংএ। ২০০২ সালে আমেরিকার নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে জিও—টেকনিকেল ও জিও—এনভার্নমেন্টাল ইঞ্জিনিয়ারিংএ পিএইচ.ডি. করেন।
প্রফেসর শেখ ইকবাল আহমেদ
উইসকনসিন মিলৌকিস্থ মারকেট ইউনিভার্সিটির ক্লিংলার কলেজ অব আর্টস এন্ড সাইন্সেসের ডিপার্টমেন্ট অব কম্পু্যটার সাইন্সের প্রফেসর ড. শেখ ইকবাল আহমেদ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে কম্পু্যটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংএ ১৯৯৪ সালে বি.এসসি করেন। পরে ২০০৩ সালে এরিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পু্যটার সাইন্সে পিএইচ.ডি. করেন।
ড. আবু আসাদুজ্জামান
উইচিটা স্টেট ইউনিভার্সিটির কম্পু্যটার আর্কিটেকচার ডিপার্টমেন্টের এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আবু আসাদুজ্জামান। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ১৯৯৩ সালে ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংএ বি.এস. করেন। এম.এস. করেন ১৯৯৭ সালে কম্পু্যটার ইঞ্জিনিয়ারিংএ ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি থেকে। ২০০৯ সালে একই ইউনিভার্সিটি থেকে কম্পু্যটার ইঞ্জিনিয়ারিংএ পিএইচ.ডি. করেন।
