আমেরিকায় গত বছর ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যায় ২৪ হাজার মানুষ
বাঙালী প্রতিবেদনঃ এ বছর ফ্লু সিজন এসে গেছে আমেরিকায়। এ বছরও এই মরশুমে লক্ষ লক্ষ মানুষ এই ফ্লুতে আক্রান্ত হবে বলে আশংকা প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। তাদের দেয়া তথ্য মতে গত বছর আমেরিকাতে কমপক্ষে ৩ কোটি ২০ লক্ষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছিল। এর মধ্যে ৪ লক্ষ হাসপাতালে ভর্তি হয়েছিল। আর মারা গেছে প্রায় ২৪,০০০ মানুষ। পোস্ট বলছে, ফ্লু কেবলমাত্র জ্বর, কাশি ও রানি নোজে সীমাবদ্ধ থাকে না, তা অনেকের শরীরে ‘লং ফ্লু’তে পরিণত হয়। লং ফ্লুতে শুধু শ্বাস—প্রশ্বাসের সিস্টেমে আঘাত করে না, শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ব্রেনে আঘাত করে।
ল্যানসেট ইনফেকশাস ডিজিজের জার্নালে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, ৮০ হাজারেরও বেশি কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, আর ১০ হাজারের বেশি মানুষ সে সময় ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। গবেষকরা এই দুই গ্রুপের রোগীদের স্বাস্থ্য রিপোর্ট পর্যবেক্ষণ করে দেখেছে, তাদের ইনফেকশনের পর ১৮ মাস পর্যন্ত অসুস্থ ছিল তারা। লং ফ্লুকে কোভিডের চেয়েও বেশি খারাপ বলে উল্লেখ করেছেন তারা। তারা দেখতে পেয়েছে, লং কোভিডের চেয়ে লং ফ্লু বেশি ক্ষতিকর। লং ফ্লু ব্রেইন, কিডনি, হার্টকে ক্ষতিগ্রস্ত করে।
গবেষকরা ওয়াশিংটন পোস্টকে জানান, এই লং ফ্লুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্লু ভ্যাকসিন অনেক সহায়তা করে। যদিও ভ্যাকসিন নেয়ার পর ফ্লু হয়, তবে তা লং ফ্লু হবে না এবং নিউরাল ড্যামেজ থেকে রক্ষা করে রোগীকে।
