ড. মহসিন আলী পুরস্কারের জন্য নির্বাচিত

নিউইয়র্কঃ বীর মুক্তিযোদ্ধা ড. মো: মহসিন আলী হলিউড থেকে অথর অব দ্য ইয়ার ২০২৬ ইন্টারন্যাশনাল ইমপ্যাক্ট বুক অ্যাওয়ার্ড এর জন্য নির্বাচিত হয়েছেন। আগামী ১০ অক্টোবর শনিবার লুজ হলিউড হোটেলের বলরুমে এই পুরস্কার এক আড়ম্বর অনুষ্ঠানে প্রদান করা হবে বলে তিনি জানিয়েছেন। ড. মহসিন আলী আগামী ৭ অক্টোবর বুধবার লসএঞ্জেলেসের হলিউডের উদ্দেশে রওনা দেবেন। 

ইতিমধ্যেই কিছু পুরস্কার ও ট্রফি ডাকযোগে তার বাসায় পৌঁছে গেছে বলে তিনি জানান। মূল পুরস্কার আগামী ১০ অক্টোবর শনিবার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। সংবাদ বিজ্ঞপ্তির।

Related Posts