৩০ জনকে দেয়া হল জেমিনাই এওয়ার্ড
নিউইয়র্ক (ইউএনএ)ঃ জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো ১১তম জেমিনি অ্যাওয়ার্ড ২০২৬। এতে স্বস্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রবাসের ১৫ জন শিল্পী ও ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। গত ২২ আগস্ট শনিবার সন্ধ্যায় জ্যামাইকার তাজমহল পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার লায়ন শাহ নেওয়াজ।
এই অনুষ্ঠানে প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেমিনি অ্যাওয়ার্ডের প্রবর্তক সাংবাদিক বেলাল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। লায়ন শাহ নেওয়াজ ছাড়াও বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার আবু যুবায়ের দারা, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, শাহ নেওয়াজ গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ বিভিন্ন জনের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাদশাহ বুলবুল ও জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, অভিনেত্রী রিচি সোলায়মান সহ ৩০ জনের হাতে জেমিনি অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। পরে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন এবং রিচি সোলায়মান নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সোনিয়া শারমিন সিরাজ।
