আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে আর ভুল করতে চান না তরুণ ভোটাররা
বাঙালী প্রতিবেদনঃ ক্যাপিটল হিলের অনলাইন কাগজ দ্য হিল একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করেছে শুক্রবার সকালে। খবরটিতে বলা হয়েছে গত প্রেসিডেন্ট নির্বাচনে ৩১% জেনারেশন জি’র সদস্যরা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিল, মিলেনিয়াল প্রজন্মের সদস্যদের ২৮%, জেনারেশন এক্সার্স ২০% আর ১০% বেবি বুমার। সর্বশেষ জরিপের বরাত দিয়ে দ্য হিল বলছে, এইসব ভোটার জানিয়েছে তারা ট্রাম্পকে ভোট দিয়ে ভুল করেছে। উল্লেখ্য ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের অন্যতম কারণ ছিল এই জেনারেশন জি’র ভোট।
পিউ রিসার্চ সেন্টার পরিচালিত সমীক্ষণে বলা হয়েছে যাদের জন্ম ১৯৯০ এর দশকে এবং ২০০০ এর দশকে তারা সমর্থন জানিয়েছিল ট্রাম্পকে।
আমেরিকার অর্থনীতি বিষয়ে প্রশ্ন করা হলে সব বয়সের আমেরিকানদের মধ্যে মাত্র ১৮% ইতিবাচক বলে উল্লেখ করলেও তরুণ আমেরিকানদের মধ্যে ২২% ইতিবাচক বলেছে। জরিপে তরুণ ভোটারদের ৯৩% বলেছে তারা নভেম্বরের মিডটার্ম নির্বাচনে অবশ্যই ভোট দেবে, যদিও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ ভোটদাতার সংখ্যা এত ছিল না। আমেরিকার ভোটার লিস্ট অনুযায়ী জেনারেশন জি গ্রুপের ভোটার সংখ্যা ৪ কোটি ৯০ লক্ষ।
