নিউইয়র্কে প্রি—কে থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত কম্পু্যটার ব্যবহারে নিষেধাজ্ঞা আসছে
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক স্টেটের স্কুলে ডিজিটাল ডিভাইস ব্যবহারের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আসছে। এমন কি ডিজিটাল ডিভাইস ছাড়া এসাইনমেন্ট সম্পন্ন করারও নতুন নিয়ম হবে। গত ১৯ আগস্ট নিউইয়র্ক স্টেট সিনেটে ব্রুকলীন থেকে নির্বাচিত সিনেটর এ্যান্ড্রু গনার্ডেসের তোলা বিলে প্রসঙ্গটি স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে। এই বিলটির নাম ‘ফস্টারিং অপটিমাল ক্লাসরুম ইউজ অব স্ক্রিনস’ বা সংক্ষেপে ঋঙঈটঝ।
উল্লেখ্য অতি দ্রুত ডিজিটাল প্রযুক্তির অগ্রগতি, বিশেষ করে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রসার স্কুল শিক্ষক ও নীতি নির্ধারকদের প্রচন্ড পেরেশান ও দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। কোন্ নীতি গ্রহণ করলে কোমলমতি ও বিকাশমান শিক্ষার্থীরা সঠিক পন্থায় শিক্ষার্জন করে তাদের ভিত্তি নির্মাণ করবে সেই অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে। অথচ টেক কোম্পানিগুলো শিক্ষার্থীদের আবেগাপ্লুত করতে এমন সব প্রযুক্তি এ্যাপ—বাজারে ছাড়ছে যা তাদের স্বল্প সময়ে আসক্ত করে তুলছে।
ফোকাস বিলে স্কুলের গ্রেড অনুযায়ী যেসব প্রস্তাব রাখা হয়েছে সেগুলো হচ্ছে—
ক্স প্রি—কে থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত কোনো শিক্ষার্থীকে স্কুল কতৃর্পক্ষ তাদের ডিভাইস প্রদান করবে না। এবং কোনো শিক্ষার্থী স্কুলে ইন্টারনেট সংযোগসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না।
ক্স ষষ্ঠ থেকে অষ্টম গ্রেড পর্যন্ত শিক্ষার্থীরা স্কুলের দেয়া ডিভাইস ব্যবহার করতে পারলেও তা নিয়ন্ত্রণ করবে স্কুল কম্পু্যটার ল্যাব সিস্টেম। কেবলমাত্র নিজ নিজ স্কুলের শিক্ষার্থীদের সাথে তারা সংযুক্ত থাকতে পারবে।
ক্স নবম থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত শিক্ষার্থীরা স্কুলের কম্পু্যটার ল্যাব নিয়ন্ত্রিত সিস্টেমে বা নিজ নিজ ডিভাইস অনুমতি সাপেক্ষে ব্যবহার করতে পারবে।
এই বিলে বলা হয়েছে, যখন বিকল্প থাকবে তখন শিক্ষার্থীরা ডিজিটাল ডিভাইস ছাড়াই স্কুল ওয়ার্ক করার ‘স্ট্যাটুটরি রাইট’ প্রদান করবে।
প্রি—কে ক্লাস থেকে অষ্টম গ্রেডের শিক্ষার্থীদের হোমওয়ার্ক করার জন্য ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন হবে না। সেই সাথে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা এডুকেশনাল প্রযুক্তি ব্যবহারও করা যাবে না।
বিলে প্রস্তাব করা হয়েছে, স্কুল প্রদত্ত ডিভাইসে সোশাল মিডিয়া প্লাটফর্ম, গেমিং প্লাটফর্ম, মেসেজিং প্লাটফর্ম, এআই কম্প্যানিয়ন্স, জেনেরেটিভ এআই, কনভারজেশনাল এআই, হার্ডওয়্যার ক্যামেরা প্রযুক্তি থাকবে না।
বিলটিতে বলা হয়েছে, ফোকাস এ্যাক্ট স্টেট এটর্নি জেনারেল প্রতিষ্ঠিত এডুকেশন টেকনোলজি রেজিস্ট্রি পুরো বিষয়টি তত্ত্বাবধান করবে।
খবরে বলা হয়েছে, অত্যন্ত জরুরী এই বিলটির প্রতি অধিকাংশ সিনেটর ও এসেম্বলিসদস্যর সমর্থন রয়েছে।
